Mark 1:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সন্ধ্যাবেলা, সূর্য অস্ত গেলে লোকেরা সমস্ত অসুস্থ লোককে এবং বদ-রূহে পাওয়া লোকদেরকে তাঁর কাছে আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর, স্থানীয় লোকেরা সমস্ত পীড়িত ও ভূতগ্রস্তদের যীশুর কাছে নিয়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সন্ধ্যাকালে, সূর্য্য অস্ত গেলে লোকেরা সমস্ত পীড়িত লোককে এবং ভূতগ্রস্তদিগকে তাঁহার নিকটে আনিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সূর্য় অস্ত যাওযার পর সন্ধ্য়ে হলে, লোকেরা অনেক অসুস্থ ও ভূতে পাওযা লোককে যীশুর কাছে নিয়ে এল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সন্ধ্যার সময়, সূর্য্য ডুবে যাওয়ার পর মানুষেরা সব অসুস্থ লোককে এবং ভূতগ্রস্তদের তাঁর কাছে অানল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সন্ধ্যাকালে, সূর্য অস্ত গেলে লোকেরা সমস্ত পীড়িত লোককে, এবং ভূতগ্রস্তদিগকে তাঁহার নিকটে আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সূর্য ডুবে গেলে পর সন্ধ্যাবেলা লোকেরা সব রোগীদের ও মন্দ আত্মায় পাওয়া লোকদের যীশুর কাছে আনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন সূর্য ডুবে গেলে পর সন্ধ্যাবেলা লোকেরা সব রোগীদের ও ভূতে পাওয়া লোকদের ঈসার কাছে আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর লোকেরা অসুস্থ আর অপদেবতাগ্রস্ত লোকদের যীশুর কাছে নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যে হলে, লোকেরা অনেক অসুস্থ ও ভূতেপাওয়া লোককে যীশুর কাছে নিয়ে এল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সন্ধ্যার দিন, সূর্য্য ডুবে যাওয়ার পর মানুষেরা সব অসুস্থ লোককে এবং ভূতগ্রস্তদের তাঁর কাছে আনল।