Mark 1:35 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে খুব ভোরে, রাত পোহাবার অনেকক্ষণ আগে তিনি উঠে বাইরে গেলেন এবং নির্জন স্থানে গিয়ে সেখানে মুনাজাত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন খুব ভোরে, রাত পোহাবার অনেক আগে, যীশু উঠে পড়লেন এবং বাড়ি ছেড়ে এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অতি প্রত্যূষে, রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্ব্বে, তিনি উঠিয়া বাহিরে গেলেন, এবং নির্জ্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরের দিন ভোর হবার আগে, রাত থাকতে থাকতে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন আর নির্জন স্থানে গিয়ে প্রার্থনায় কাটালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খুব সকালে যখন অন্ধকার ছিল, তিনি উঠে বাইরে গেলেন এবং নির্জ্জন জায়গায় গিয়ে সেখানে প্রার্থনা করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অতি প্রত্যুষে, রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে, তিনি উঠিয়া বাহিরে গেলেন, এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই যীশু উঠলেন এবং ঘর ছেড়ে একটা নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই ঈসা উঠলেন এবং ঘর ছেড়ে একটা নির্জন জায়গায় গিয়ে মুনাজাত করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন খুব ভোরে উঠে যীশু একটি নির্জন জায়গায় প্রার্থনা করার জন্য চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন ভোর হবার আগে, রাত থাকতে থাকতে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন আর নির্জন স্থানে গিয়ে প্রার্থনায় কাটালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খুব সকালে যখন অন্ধকার ছিল, তিনি উঠে বাইরে গেলেন এবং নির্জন জায়গায় গিয়ে সেখানে প্রার্থনা করলেন।