Mark 1:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই অনুসারে ইয়াহিয়া উপস্থিত হয়ে মরুভূমিতে বাপ্তিস্ম দিতে লাগলেন এবং গুনাহ্ মাফের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম তবলিগ করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাই যোহন মরুপ্রান্তরে এসে জলে বাপ্তিষ্ম দিতে এবং মন পরিবর্তন, অর্থাৎ পাপক্ষমার জন্য বাপ্তিষ্ম বিষয়ক বাণী প্রচার করতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তদনুসারে যোহন উপস্থিত হইলেন, ও প্রান্তরে বাপ্তাইজ করিতে লাগিলেন, এবং পাপমোচনের জন্য মনপরিবর্ত্তনের বাপ্তিস্ম প্রচার করিতে লাগিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই বাপ্তিস্মদাতা য়োহন এলেন, তিনি মরুপ্রান্তরে লোকদের বাপ্তাইজ করছিলেন৷ তিনি প্রচার করেছিলেন য়েন লোকেরা পাপের ক্ষমা পাবার জন্য মন-ফেরায় ও বাপ্তিস্ম নেয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই ভাবে যোহন হাজির হলেন ও প্রান্তরে বাপ্তিষ্ম দিতে লাগলেন এবং পাপের ক্ষমা, মন পরিবর্তন এবং বাপ্তিষ্মের বিষয় প্রচার করতে লাগলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তদনুসারে যোহন উপস্থিত হইলেন, ও প্রান্তরে বাপ্তাইজ করিতে লাগিলেন, এবং পাপমোচনের জন্য মনপরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কথামতই বাপ্তিস্মদাতা যোহন মরু-এলাকায় গিয়ে লোকদের বাপ্তিস্ম দিচ্ছিলেন এবং প্রচার করছিলেন যেন লোকে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরায় ও বাপ্তিস্ম গ্রহণ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কথামতই হযরত ইয়াহিয়া মরুভূমিতে গিয়ে লোকদের তরিকাবন্দী দিচ্ছিলেন এবং তবলিগ করছিলেন যেন লোকে গুনাহের মাফ পাবার জন্য তওবা করে ও তরিকাবন্দী নেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোহন এসে মরুপ্রান্তরে বাপ্তিষ্ম দিতে লাগলেন আর প্রচার করতে লাগলেন পাপের ক্ষমার জন্য অনুতাপ করে বাপ্তিষ্ম গ্রহণেরর কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই বাপ্তিস্মদাতা যোহন এলেন, তিনি মরুপ্রান্তরে লোকদের বাপ্তিস্ম দিচ্ছিলেন৷ তিনি প্রচার করেছিলেন যেন লোকেরা পাপের ক্ষমা পাবার জন্য মন-ফেরায় ও বাপ্তিস্ম নেয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইভাবে যোহন হাজির হলেন ও প্রান্তরে বাপ্তিষ্ম দিতে লাগলেন এবং পাপের ক্ষমা, মন পরিবর্তন এবং বাপ্তিষ্মের বিষয় প্রচার করতে লাগলেন।