Mark 1:40 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একদিন এক জন কুষ্ঠ রোগী এসে তাঁর সম্মুখে ফরিয়াদ করে ও জানু পেতে বললো, যদি আপনার ইচ্ছা হয়, তবে আপনি আমাকে পাক-পবিত্র করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একবার একজন কুষ্ঠরোগী যীশুর কাছে এসে নতজানু হয়ে মিনতি করল, “প্রভু, আপনি ইচ্ছা করলেই আমাকে শুচিশুদ্ধ করতে পারেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা এক জন কুষ্ঠী আসিয়া তাঁহার সম্মুখে বিনতি করিয়া ও জানু পাতিয়া কহিল, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুচি করিতে পারেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একদিন এক কুষ্ঠরোগী তাঁর কাছে এসে হাঁটু গেড়ে বিনীতভাবে তাঁর সাহায্য চাইল৷ সে যীশুকে বলল, ‘আপনি ইচ্ছে করলে আমাকে ভাল করে দিতে পারেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একজন কুষ্ঠ রুগী এসে তাঁর কাছে অনুরোধ করে ও হাঁটু গেড়ে বললো, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুদ্ধ করতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা একজন কুষ্ঠরোগী আসিয়া তাঁহার সম্মুখে বিনতি করিয়া ও জানু পাতিয়া কহিল, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুচি করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে একজন চর্মরোগী যীশুর কাছে এসে তাঁর সামনে হাঁটু পেতে বলল, “আপনি ইচ্ছা করলেই আমাকে ভাল করতে পারেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে একজন চর্মরোগী ঈসার কাছে এসে তাঁর সামনে হাঁটু পেতে বলল, “আপনি ইচ্ছা করলেই আমাকে ভাল করতে পারেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একজন কুষ্ঠরোগী যীশুর কাছে এসে নতজানু হয়ে মিনতি করে বলল, প্রবু, আপনি ইচ্ছা করলেই আমাকে শুচি করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন এক কুষ্ঠরোগী তাঁর কাছে এসে হাঁটু গেড়ে বিনীতভাবে তাঁর সাহায্য চাইল৷ সে যীশুকে বলল, “আপনি ইচ্ছে করলে আমাকে ভাল করে দিতে পারেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন কুষ্ঠ রুগী এসে তাঁর কাছে অনুরোধ করে ও হাঁটু গেড়ে বলল, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুদ্ধ করতে পারেন।