Mark 1:44 — Compare Translations

10 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখো, কাউকেও কিছু বলো না; কিন্তু ইমামের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকদের কাছে সাক্ষ্য দেবার ও তোমার পাক-পবিত্রতার জন্য মূসার নিরূপিত উপহার কোরবানী কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, তুমি একথা কাউকে বোলো না; কিন্তু যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং তোমার শুচিশুদ্ধ হওয়ার বিষয়ে তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য মোশির আদেশমতো নৈবেদ্য উৎসর্গ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখিও, কাহাকেও কিছু বলিও না; কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও, এবং লোকদের কাছে সাক্ষ্য দিবার ও তোমার শুচীকরণ জন্য মোশির নিরূপিত উপহার উৎসর্গ কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাকে দৃঢ়ভাবে বললেন, ‘দেখ, একথা কাউকে বলো না, কিন্তু যাজকের কাছে নিজেকে দেখাও এবং কুষ্ঠরোগ থেকে সুস্থ হওযার জন্য মোশির বিধান৷ অনুযাযী ঈশ্বরকে উপহার দাও, এতে সকলে জানতে পারবে য়ে তুমি সম্পূর্ণ সুস্থ হয়েছ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাকে বললেন, কাউকেও কিছু বলো না; কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও, এবং লোকদের কাছে তোমার শুদ্ধ হওয়ার জন্য মোশির দেওয়া আদেশ মত সাক্ষ্য দাও ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বলিলেন, দেখিও, কাহাকেও কিছু বলিও না; কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও, এবং লোকদের নিকটে সাক্ষ্য দিবার ও তোমার শুচিকরণের জন্য মোশির নিরূপিত উপহার উৎসর্গ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখ, এই কথা কাউকে বোলো না। তুমি বরং পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও আর শুচি হবার জন্য মোশি যে উৎসর্গের আদেশ দিয়েছেন তা উৎসর্গ কর। এতে পুরোহিতদের কাছে প্রমাণ হবে যে, তুমি ভাল হয়েছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখ, এই কথা কাউকে বোলো না। তুমি বরং ইমামের কাছে গিয়ে নিজেকে দেখাও আর পাক-সাফ হবার জন্য মূসা যে কোরবানীর হুকুম দিয়েছেন তা কোরবানী দাও। এতে ইমামদের কাছে প্রমাণ হবে যে, তুমি ভাল হয়েছ।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাকে দৃঢ়ভাবে বললেন, “দেখ, একথা কাউকে বলো না, কিন্তু যাজকের কাছে নিজেকে দেখাও এবং কুষ্ঠরোগ থেকে সুস্থ হওয়ার জন্য মোশির বিধান অনুযায়ী ঈশ্বরকে উপহার দাও, এতে সকলে জানতে পারবে যে তুমি সম্পূর্ণ সুস্থ হয়েছ৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তাকে বললেন, “দেখ, এই কথা কাউকেও কিছু বলো না; কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকদের কাছে তোমার বিশুদ্ধ হওয়ার জন্য মোশির দেওয়া আদেশ অনুযায়ী নৈবেদ্য উৎসর্গ কর, তাদের কাছে সাক্ষ্য হওয়ার জন্য যে তুমি সুস্থ হয়েছ।”