Mark 1:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াহিয়া উটের লোমের কাপড় পরতেন এবং তাঁর কোমরে চামড়ার কোমরবন্ধনী ছিল। তিনি পঙ্গপাল ও বনমধু ভোজন করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোহন উটের লোমে তৈরি পোশাক এবং কোমরে এক চামড়ার বেল্ট পরতেন। তাঁর খাদ্য ছিল পঙ্গপাল ও বনমধু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাঁহার কটিদেশে চর্ম্মপটুকা ছিল, এবং তিনি পঙ্গপাল ও বনমধু ভোজন করিতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়োহন উটের লোমের তৈরী কাপড় পরতেন৷ তাঁর কোমরে চামড়ার কোমর বন্ধনী ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার কোমরবন্দ (বেল্ট) ছিল, এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাঁহার কটিদেশে চর্ম-পটুকা ছিল, এবং তিনি পঙ্গপাল ও বনমধু ভোজন করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহন উটের লোমের কাপড় পরতেন এবং তাঁর কোমরে চামড়ার কোমর-বাঁধনি ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াহিয়া উটের লোমের কাপড় পরতেন এবং তাঁর কোমরে চামড়ার কোমর-বাঁধনি ছিল। তিনি পংগপাল আর বনমধু খেতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোহন পরতেন উঠের লোমের পোষাক। তাঁর কোমরে বাঁধা থাকত চামড়ার কটিবন্ধ। তাঁর খাদ্য ছিল পঙ্গপান আর বনমধু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোহন উটের লোমের তৈরী কাপড় পরতেন৷ তাঁর কোমরে চামড়ার কোমর বন্ধনী ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার কোমরবন্ধন ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন।