Mark 1:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তবলিগ করে বলতেন, যিনি আমার চেয়ে শক্তিমান তিনি আমার পরে আসছেন; আমি হেঁট হয়ে তাঁর জুতার ফিতা খুলবার যোগ্য নই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি প্রচার করতেন: “যিনি আমার পরে আসছেন, তিনি আমার চেয়েও পরাক্রমশালী, নত হয়ে যাঁর চটিজুতোর ফিতেটুকু খোলারও যোগ্যতা আমার নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি প্রচার করিয়া বলিতেন, যিনি আমা অপেক্ষা শক্তিমান, তিনি আমার পশ্চাৎ আসিতেছেন; আমি হেঁট হইয়া তাঁহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য নই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি প্রচার করতেন, ‘আমার পরে এমন একজন আসছেন, যিনি আমার থেকে শক্তিমান, আমি নীচু হয়ে তাঁর পায়ের জুতোর ফিতে খোলার য়োগ্য নই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি প্রচার করে বলতেন, যিনি আমার থেকে শক্তিমান, তিনি আমার পরে আসছেন; আমি নিচু হয়ে তাঁর জুতোর বাঁধন খোলার যোগ্যও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি প্রচার করিয়া বলিতেন, যিনি আমা অপেক্ষা শক্তিমান, তিনি আমার পশ্চাৎ আসিতেছেন; আমি হেঁট হইয়া তাঁহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য নই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পংগপাল আর বনমধু খেতেন। তিনি যা প্রচার করতেন তা এই, “আমার পরে একজন আসছেন। তিনি আমার চেয়ে শক্তিশালী। উবুড় হয়ে তাঁর জুতার ফিতা খুলবার যোগ্যও আমি নই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যা তবলিগ করতেন তা এই, “আমার পরে একজন আসছেন। তিনি আমার চেয়ে শক্তিশালী। উবুড় হয়ে তাঁর জুতার ফিতা খুলবার যোগ্যও আমি নই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সকলের কাছে এই কথা প্রচার করতেন, আমার চেয়েও যিনি শক্তিমান, তিনি আসছেন আমার পরে। আনত হয়এ তাঁর জুতোর ফিতে খোলার যোগ্যতাও আমার নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি প্রচার করতেন, “আমার পরে এমন একজন আসছেন, যিনি আমার থেকে শক্তিমান, আমি নীচু হয়ে তাঁর পায়ের জুতোর ফিতে খোলার যোগ্য নই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি প্রচার করে বলতেন, যিনি আমার থেকে শক্তিমান, তিনি আমার পরে আসছেন; আমি নিচু হয়ে তাঁর জুতোর বাঁধন খোলার যোগ্যও না।