Mark 10:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ঈসা তা দেখে অসন্তুষ্ট হলেন, আর তাঁদেরকে বললেন, শিশুদেরকে আমার কাছে আসতে দাও, বারণ করো না; কেননা আল্লাহ্র রাজ্য এদের মত লোকদেরই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তা দেখে রুষ্ট হলেন। তিনি তাঁদের বললেন, “ছোটো শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিয়ো না। কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো মানুষদেরই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যীশু তাহা দেখিয়া অসন্তুষ্ট হইলেন, আর তাঁহাদিগকে কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না; কেননা ঈশ্বরের রাজ্য এই মত লোকদেরই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তা দেখে ক্রুদ্ধ হলেন এবং তাদের বললেন, ‘ছোট ছোট ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও৷ তাদের বারণ করো না, কারণ এদের মত লোকদের জন্যই তো ঈশ্বরের রাজ্য৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যীশু তা দেখে দুঃখ পেলেন, আর শিষ্যদের কে বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বারণ কোর না; কেননা ঈশ্বরের রাজ্য এই রকম শিশুদেরই ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যীশু তাহা দেখিয়া অসন্তুষ্ট হইলেন, আর তাঁহাদিগকে কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না; কেননা ঈশ্বরের রাজ্য এই মত লোকদেরই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তা দেখে অসন্তুষ্ট হয়ে শিষ্যদের বললেন, “ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিয়ো না; কারণ ঈশ্বরের রাজ্য এদের মত লোকদেরই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তা দেখে অসন্তুষ্ট হয়ে সাহাবীদের বললেন, “ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিয়ো না; কারণ আল্লাহ্র রাজ্য এদের মত লোকদেরই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেখে যীশু বিরক্ত হয়ে তাঁদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না ওদের। ঈশ্বরের রাজ্য এদের মত লোকদের জন্যই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তা দেখে ক্রুদ্ধ হলেন এবং তাদের বললেন, “ছোট ছোট ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও৷ তাদের বারণ করো না, কারণ এদের মত লোকদের জন্যই তো ঈশ্বরের রাজ্য৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন যীশু তা দেখে রেগে গেলেন, আর শিষ্যদের কে বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বারণ করো না; কারণ ঈশ্বরের রাজ্য এই রকম লোকদেরই।