Mark 10:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই বক্তি তাঁকে বললো, হুজুর, বাল্যকাল থেকে এসব আমি পালন করে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে ঘোষণা করল, “গুরুমহাশয়, এসবই আমি বাল্যকাল থেকে পালন করে আসছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই ব্যক্তি তাঁহাকে কহিল, হে গুরু, বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকটি তাঁকে বলল, ‘হে গুরু, ছোটবেলা থেকে এগুলো আমি পালন করে আসছি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই লোকটি তাঁকে বললো, হে গুরুদ, ছোট্ট বয়স থেকে এই সব নিয়ম আমি মেনে আসছি ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই বক্তি তাঁহাকে কহিল, হে গুরু, বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকটি যীশুকে বলল, “গুরু, ছোটবেলা থেকে আমি এই সব পালন করে আসছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকটি ঈসাকে বলল, “ওস্তাদ, ছোটবেলা থেকে আমি এই সব পালন করে আসছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন যীশুকে বলল, গুরুদেব, এ সমস্তই তো আমি ছোটবেলা থেকে পালন করে আসছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি তাঁকে বলল, “হে গুরু, ছোটবেলা থেকে এগুলো আমি পালন করে আসছি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোকটি তাঁকে বলল, হে গুরু, ছোট্ট বয়স থেকে এই সব নিয়ম আমি মেনে আসছি।