Mark 10:47 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে যখন শুনতে পেল তিনি নাসরতীয় ঈসা, তখন চেঁচিয়ে বলতে লাগল, হে ঈসা, দাউদ-সন্তান, আমার প্রতি করুণা করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সে শুনতে পেল, তিনি নাসরতের যীশু, সে চিৎকার করে বলতে লাগল, “দাউদ-সন্তান যীশু, আমার প্রতি কৃপা করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে যখন শুনিতে পাইল, তিনি নাসরতীয় যীশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যীশু, দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে যখন শুনতে পেল য়ে উনি নাসরতীয় যীশু, তখন চেঁচিয়ে বলতে লাগল, ‘হে যীশু, দাযূদের পুত্র, আমার প্রতি দযা করুন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে যখন নাসরতীয় যীশুর কথা শুনতে পেলো, তখন চেঁচিয়ে বলতে লাগলো হে যীশু, দায়ূদ-সন্তান, আমার ওপর দয়া করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে যখন শুনিতে পাইল, তিনি নাসরতীয় যীশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যীশু, দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“উনি নাসরত গ্রামের যীশু,” এই কথা শুনে সে চিৎকার করে বলতে লাগল, “দায়ূদের বংশধর যীশু, আমাকে দয়া করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“উনি নাসরত গ্রামের ঈসা,” এই কথা শুনে সে চিৎকার করে বলতে লাগল, “দাউদের বংশধর ঈসা, আমাকে দয়া করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে শুনতে পেল যে ইনি নাসরতের যীসু, তখন সে চীৎকার করে বলতে লাগল, হে যীশু, দাউদ কুলতিলক, আমায় দয়া করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে যখন শুনতে পেল যে উনি নাসরতীয় যীশু, তখন চেঁচিয়ে বলতে লাগল, “হে যীশু, দায়ূদের পুত্র, আমার প্রতি দয়া করুন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে যখন নাসরতীয় যীশুর কথা শুনতে পেলো, তখন চেঁচিয়ে বলতে লাগলো হে যীশু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।