Mark 10:48 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অনেক লোক চুপ চুপ বলে তাকে ধমক্‌ দিল; কিন্তু সে আরও বেশি চেঁচিয়ে বলতে লাগল, হে দাউদ-সন্তান, আমার প্রতি করুণা করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেকে তাকে ধমক দিল ও চুপ করতে বলল, কিন্তু সে আরও বেশি চিৎকার করে বলতে লাগল, “হে দাউদের সন্তান, আমার প্রতি কৃপা করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক্‌ দিল; কিন্তু সে আরও অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন বহুলোক ‘চুপ চুপ’ বলে তাকে ধমক দিল৷ কিন্তু সে আরও জোরে চেঁচিয়ে বলতে লাগল, ‘হে দাযূদের পুত্র, আমার প্রতি দযা করুন!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন অনেক লোক চুপ করো চুপ করো বলে তাকে বকা দিল; কিন্তু সে আরও জোরে চেঁচাতে লাগলো, হে দায়ূদ-সন্তান, আমার ওপর দয়া করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক্‌ দিল; কিন্তু সে আরও অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরও চিৎকার করে বলল, “দায়ূদের বংশধর, আমাকে দয়া করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরও চিৎকার করে বলল, “দাউদের বংশধর, আমাকে দয়া করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনেক লোক তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, সে কিন্তু আরও বেশি চীৎকার করে বলতে লাগল, হে দাউদ কুলতিলক! আমায় দয়া করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বহুলোক চুপ চুপ বলে তাকে ধমক দিল৷ কিন্তু সে আরও জোরে চেঁচিয়ে বলতে লাগল, “হে দায়ূদের পুত্র, আমার প্রতি দয়া করুন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অনেক লোক চুপ করো চুপ করো বলে তাকে ধমক দিল; কিন্তু সে আরও জোরে চেঁচাতে লাগলো, হে দায়ূদ-সন্তান, আমার ওপর দয়া করুন।