Mark 11:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি গাছটিকে বললেন, এখন থেকে কেউ কখনও তোমার ফল ভোজন না করুক। এই কথা তাঁর সাহাবীরা শুনতে পেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি সেই গাছটিকে বললেন, “তোমার ফল কেউ যেন আর কখনও না খায়।” শিষ্যেরা তাঁকে একথা বলতে শুনলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি গাছটীকে বলিলেন, এখন অবধি কেহ কখনও তোমার ফল ভোজন না করুক। এ কথা তাঁহার শিষ্যেরা শুনিতে পাইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তিনি গাছটিকে বললেন, ‘এখন থেকে তোমার ফল আর কেউ কোন দিন খাবে না!’ এই কথা তাঁর শিষ্যেরা শুনতে পেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি গাছটির দিকে তাকিয়ে বললেন, এখন থেকে আর কেউ কখনও তোমার ফল খাবে না । এ কথা তাঁর শিষ্যরা শুনতে পেলো ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি গাছটিকে বলিলেন, এখন অবধি কেহ কখনও তোমার ফল ভোজন না করুক। এই কথা তাঁহার শিষ্যেরা শুনিতে পাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তিনি সেই গাছটাকে বললেন, “আর কখনও কেউ যেন তোমার ফল না খায়।” শিষ্যেরা যীশুর এই কথা শুনতে পেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তিনি সেই গাছটাকে বললেন, “আর কখনও কেউ যেন তোমার ফল না খায়।” সাহাবীরা তাঁর এই কথা শুনতে পেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তিনি গাছটাকে বললেন, কেউ আর কখনও তোমার ফল খাবে না। শিষ্যেরা শুনলেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তিনি গাছটিকে বললেন, “এখন থেকে তোমার ফল আর কেউ কোন দিন খাবে না!” এই কথা তাঁর শিষ্যেরা শুনতে পেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি গাছটির দিকে তাকিয়ে বললেন, এখন থেকে আর কেউ কখনও তোমার ফল খাবে না। একথা তাঁর শিষ্যরা শুনতে পেলো।