Mark 11:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খুব ভোরে তাঁরা যেতে যেতে দেখলেন, সেই ডুমুরগাছটি সমূলে শুকিয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকালবেলা, পথে যাওয়ার সময় তাঁরা দেখলেন, সেই ডুমুর গাছটি সমূলে শুকিয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাতঃকালে তাঁহারা যাইতে যাইতে দেখিলেন, সেই ডুমুরগাছটী সমূলে শুকাইয়া গিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরের দিন সকালে য়েতে য়েতে তাঁরা দেখলেন, সেই ডুমুর গাছটি মূল থেকে শুকিয়ে গেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সকালবেলায় তাঁরা যেতে যেতে দেখলেন, সেই ডুমুরগাছটী শেকড় সহ শুকিয়ে গেছে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাতঃকালে তাঁহারা যাইতে যাইতে দেখিলেন, সেই ডুমুরগাছটি সমূলে শুকাইয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালবেলা সেই পথ দিয়ে আসবার সময় শিষ্যেরা দেখলেন সেই ডুমুর গাছটা শিকড় সুদ্ধ শুকিয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালবেলায় সেই পথ দিয়ে আসবার সময় সাহাবীরা দেখলেন সেই ডুমুর গাছটা শিকড়সুদ্ধ শুকিয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন ভোরবেলায় সেই পথ দিয়ে যাবার সময় তাঁরা দেখলেন সেই ডুমুর গাছটা শিকড়শুদ্ধ শুকিয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন সকালে যেতে যেতে তাঁরা দেখলেন, সেই ডুমুর গাছটি মূল থেকে শুকিয়ে গেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সকালবেলায় তাঁরা যেতে যেতে দেখলেন, সেই ডুমুরগাছটী শেকড় সহ শুকিয়ে গেছে।