Mark 11:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার যদি বলি, মানুষের কাছ থেকে, তবে? তারা লোকসাধারণকে ভয় করতো, কারণ সকলে ইয়াহিয়াকে সত্যিই নবী বলে মানতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি আমরা বলি, ‘মানুষের কাছ থেকে’…” (তারা জনসাধারণকে ভয় করত, কারণ প্রত্যেকে যোহনকে প্রকৃত ভাববাদী বলেই মনে করত।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু মানুষ হইতে হইল, ইহা কি বলিব? তাহারা লোকসাধারণকে ভয় করিত, কারণ সকলে যোহনকে সত্যই ভাববাদী বলিয়া মানিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যদি আমরা বলি, ‘মানুষের কাছ থেকে,’ তাহলে জনসাধারণ আমাদের ওপর রেগে যাবে৷’ তাঁরা জনসাধারণকে ভয় করতেন কারণ জনসাধারণের দৃঢ় বিশ্বাস ছিল য়ে য়োহন একজন ভাববাদী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার যদি বলি, মানুষের কাছ থেকে তবে? তাঁরা লোকদের ভয় করতেন, কারণ সবাই যোহনকে সত্যি একজন নবী বোলে মনে করতো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু মনুষ্য হইতে হইল, ইহা কি বলিব? তাহারা লোকসাধারণকে ভয় করিত, কারণ সকলে যোহনকে সত্যই ভাববাদী বলিয়া মানিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার যদি বলি, ‘মানুষের কাছ থেকে,’ তবে?” তাঁরা লোকদের ভয় করতেন, কারণ সবাই যোহনকে সত্যিই একজন নবী বলে মনে করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার যদি বলি, ‘মানুষের কাছ থেকে,’ তবে?” তাঁরা লোকদের ভয় করতেন, কারণ সবাই ইয়াহিয়াকে সত্যিই একজন নবী বলে মনে করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে কি বলব ‘মানুষ থেকে'? —কিন্তু জনতাকেও তাঁদের ভয়, কারণ যোহনকে সকলে প্রকৃত নবী বলেই মানত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি আমরা বলি, ‘মানুষের কাছ থেকে,’ তাহলে জনসাধারণ আমাদের ওপর রেগে যাবে৷” (তাঁরা জনসাধারণকে ভয় করতেন কারণ জনসাধারণের দৃঢ় বিশ্বাস ছিল যে যোহন একজন ভাববাদী৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার যদি বলি, মানুষের কাছ থেকে তবে? তাঁরা লোকদের ভয় করতেন, কারণ সবাই যোহনকে সত্যি একজন ভাববাদী বোলে মনে করত।