Mark 11:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ঈসা যেমন বলেছিলেন, তাঁরা ওদেরকে সেই মত বললেন, আর ওরা তাঁদেরকে সেটি নিয়ে যেতে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে যীশু যেমন বলেছিলেন, তাঁরা সেভাবেই উত্তর দিলেন। আর সেই লোকেরা সেটিকে নিয়ে যেতে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যীশু যেমন বলিয়াছিলেন, তাঁহারা উহাদিগকে সেই মত বলিলেন, আর উহারা তাঁহাদিগকে উহা লইয়া যাইতে দিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাতে যীশু য়েমন বলেছিলেন, তাঁরা সেইমতো উত্তর দিলেন, তখন লোকেরা আর কিছু বলল না, গাধার বাচ্চাটাকে নিয়ে য়েতে দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু শিষ্যদের যেমন বলেছিলেন, তারা লোকদেরকে সেই রকম বললো, আর তারা তাদেরকে সেটা নিয়ে যেতে দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যীশু যেমন বলিয়াছিলেন, তাঁহারা উহাদিগকে সেই মত বলিলেন, আর উহারা তাঁহাদিগকে উহা লইয়া যাইতে দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু যা বলতে বলেছিলেন শিষ্যেরা লোকদের তা-ই বললেন। তখন লোকেরা গাধাটা নিয়ে যেত দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা যা বলতে বলেছিলেন সাহাবীরা লোকদের তা-ই বললেন। তখন লোকেরা গাধাটা নিয়ে যেতে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁদের যেভাবে বলে দিয়েছিলেন সেই মত বলতে তারা তাঁদের যেতে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাতে যীশু যেমন বলেছিলেন, তাঁরা সেইমতো উত্তর দিলেন, তখন লোকেরা আর কিছু বলল না, গাধার বাচ্চাটাকে নিয়ে যেতে দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু শিষ্যদের যেমন আদেশ দিয়েছিলেন, তারা লোকদেরকে সেই রকম বলল, আর তারা তাদেরকে সেটা নিয়ে যেতে দিল।