Mark 11:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেসব লোক সামনে ও পিছনে যাচ্ছিল, তারা চিৎকার করে বলতে লাগল, হোশান্না! ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সামনে যাচ্ছিল ও যারা পিছনে ছিল, তারা চিৎকার করে বলতে লাগল, “হোশান্না! ” “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিল, তাহারা উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, হোশান্না! ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর য়ে সমস্ত লোক আগে এবং পেছনে যাচ্ছিল তারা চেঁচিয়ে বলতে লাগল, ‘হোশান্না! ‘ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন!’গীতসংহিতা 118:25-26
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যেসব লোক সামনে ও পেছনে যাচ্ছিল, তারা খুব জোরে চেঁচিয়ে বোলতে লাগলো, হোশান্না! ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিল, তাহারা উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, হোশান্না! ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা যীশুর সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল, “হোশান্না! প্রভুর নামে যিনি আসছেন তাঁর গৌরব হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ঈসার সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল, “মারহাবা! মাবুদের নামে যিনি আসছেন তাঁর প্রশংসা হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোভাযাত্রার সামনে ও পিছনে যারা ছিল সকলে চীৎকার করে বলতে লাগল, হোশান্না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যে সমস্ত লোক আগে এবং পেছনে যাচ্ছিল তারা চেঁচিয়ে বলতে লাগল, “‘হোশান্না! ‘ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে সমস্ত লোক তাঁর আগে ও পেছনে যাচ্ছিল, তারা খুব জোরে চেঁচিয়ে বোলতে লাগলো, হোশান্না! ধন্য, যিনি প্রভুর নামে আসছেন!