Mark 12:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কি পাক-কিতাবের এই কালাম পাঠ কর নি, “যে পাথর রাজমিস্ত্রিরা অগ্রাহ্য করেছে, তা-ই কোণের প্রধান পাথর হয়ে উঠলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কি শাস্ত্রে পাঠ করোনি, “ ‘গাঁথকেরা যে পাথর অগ্রাহ্য করেছিল, তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কি এই শাস্ত্রীয় বচনও পাঠ কর নাই, “যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শাস্ত্রের এই কথা কি তোমরা পড় নি, ‘য়ে পাথর রাজমিস্ত্রিরা বাতিল করেছিল সেটিই হয়ে উঠল কোণের প্রধান পাথর?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা কি পবিত্র বাক্যে এই কথাও পড় নি, “যে পাথরটাকে মিস্ত্রীরা বাদ দিয়েছিলো, সেই পাথরটাই কোণের প্রধান পাথর হোয়ে উঠলো;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কি এই শাস্ত্রীয় বচনও পাঠ কর নাই, “যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা কি পবিত্র শাস্ত্রে পড়েন নি, ‘রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা কি পাক-কিতাবে পড়েন নি, ‘রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি শাস্ত্রে একথা পড়নি: “যে শিলাখণ্ডটি স্থপতিরা করেছিল বর্জন সেটিই হল কোণের ভিত্তিপ্রস্তর
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাস্ত্রের এই কথা কি তোমরা পড় নি, ‘যে পাথর রাজমিস্ত্রিরা বাতিল করেছিল সেটিই হয়ে উঠল কোণের প্রধান পাথর?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কি পবিত্র শাস্ত্রে এই কথাও পড়নি, যে পাথরটাকে মিস্ত্রীরা অগ্রাহ্য করেছিল, সেই পাথরটাই কোণের প্রধান পাথর হয়ে উঠল;