Mark 12:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃতদের মধ্য থেকে উঠলে পর লোকেরা তো বিয়ে করে না এবং বিবাহিতাও হয় না, বরং বেহেশতে ফেরেশতাদের মত থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃতেরা যখন উত্থিত হয়, তখন তারা বিবাহ করে না, বা তাদের বিবাহ দেওয়াও হয় না। তারা স্বর্গলোকের দূতগণের মতো হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃতদের মধ্য হইতে উঠিলে পর লোকেরা ত বিবাহ করে না, এবং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে দূতগণের ন্যায় থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হলে তারা বিয়ে করে না, বা তাদের বিয়ে দেওযা হয় না, বরং তারা স্বর্গে স্বর্গদূতদের মতোই থাকে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন সেই বউটি ও সাত ভাই মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলে তখন তাদের আর বিয়ের দরকার হবে না, তারা স্বর্গে দূতদের মতো থাকবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃতদের মধ্য হইতে উঠিলে পর লোকেরা ত বিবাহ করে না, এবং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে দূতগণের ন্যায় থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতেরা যখন জীবিত হয়ে উঠবে তখন তারা বিয়েও করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না; তারা তখন স্বর্গদূতদের মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃত লোকেরা যখন জীবিত হয়ে উঠবে তখন তারা বিয়েও করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না; তারা তখন ফেরেশতাদের মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যখন মৃতলোক থেকে পুনরুত্থিত হয় তখন তারা বিয়ে করে না বা তাদের বিযে দেওয়অও হয় না। তারা তখন হয় স্বর্গদূতের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হলে তারা বিয়ে করে না, বা তাদের বিয়ে দেওয়া হয় না, বরং তারা স্বর্গে স্বর্গদূতদের মতোই থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সেই মৃতগুলি জীবিত হয়ে উঠবে, না তারা বিয়ে করবে না তাদের বিয়ে দেওয়া হবে, তারা স্বর্গে দূতদের মতো থাকবে।