Mark 12:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আলেম তাঁকে বললো, বেশ, হুজুর, আপনি সত্যি বলেছেন যে, তিনি এক এবং তিনি ছাড়া অন্য কেউ নেই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“গুরুমহাশয়, আপনি বেশ বলেছেন,” শাস্ত্রবিদ উত্তর দিলেন। “আপনি যথার্থই বলেছেন যে, ঈশ্বর একই প্রভু এবং তিনি ছাড়া আর অন্য কেউ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধ্যাপক তাঁহাকে কহিল, বেশ, গুরু, আপনি সত্য বলিয়াছেন যে, তিনি এক, এবং তিনি ব্যতীত অন্য নাই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন ব্যবস্থার শিক্ষকরা তাঁকে বললেন, ‘বেশ, গুরু, আপনি ঠিক বলেছেন য়ে ঈশ্বরই প্রভু, তিনি ছাড়া অন্য কেউ নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ব্যবস্থাগুরু তাঁকে বললেন, ভালোগুরু, আপনি সত্যি বলছেন যে, তিনি এক, এবং তিনি ছাড়া অপর কেউ নেই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধ্যাপক তাঁহাকে কহিল, বেশ, গুরু, আপনি সত্য বলিয়াছেন যে, তিনি এক, এবং তিনি ব্যতীত অন্য নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই ধর্ম-শিক্ষক বললেন, “গুরু, বেশ ভাল কথা। আপনি সত্যি কথাই বলেছেন যে, ঈশ্বর এক এবং তিনি ছাড়া আর কোন ঈশ্বর নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই আলেম বললেন, “হুজুর, খুব ভাল কথা। আপনি সত্যি কথাই বলেছেন যে, আল্লাহ্‌ এক এবং তিনি ছাড়া আর কোন মাবুদ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রী তাঁকে বললেন, ঠিক বলেছেন গুরুদেব। আপনি যথার্থই বলেছেন যে তিনিই একমাত্র প্রভু, তিনি ছাড়া আর কোন ঈশ্বর নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ব্যবস্থার শিক্ষকরা তাঁকে বললেন, “বেশ, গুরু, আপনি ঠিক বলেছেন যে ঈশ্বরই প্রভু, তিনি ছাড়া অন্য কেউ নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ব্যবস্থার শিক্ষক তাঁকে বললেন, ভালোগুরু, আপনি সত্যি বলছেন যে, তিনি এক এবং তিনি ছাড়া অপর কেউ নেই;