Mark 12:35 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বায়তুল-মোকাদ্দসে উপদেশ দেবার সময়ে ঈসা প্রসঙ্গ করে বললেন, আলেমেরা কেমন করে বলে যে, মসীহ্‌ দাউদের সন্তান?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দির-প্রাঙ্গণে শিক্ষা দেওয়ার সময় যীশু জিজ্ঞাসা করলেন, “শাস্ত্রবিদরা কী করে বলে যে, খ্রীষ্ট দাউদের পুত্র?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ধর্ম্মধামে উপদেশ দিবার সময়ে যীশু প্রসঙ্গ করিয়া বলিলেন, অধ্যাপকেরা কেমন করিয়া বলে যে, খ্রীষ্ট দায়ূদের সন্তান?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু মন্দিরে শিক্ষা দেবার সময় বললেন, ‘ব্যবস্থার শিক্ষকরা কেমন করে বলে য়ে খ্রীষ্ট দাযূদের পুত্র?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর মন্দিরে শিক্ষা দেবার সময়ে যীশু উত্তর করে বললেন, ব্যবস্থার শিক্ষকরা কি ভাবে বলে যে, খ্রীষ্ট দায়ূদের সন্তান?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ধর্মধামে উপদেশ দিবার সময়ে যীশু প্রসঙ্গ করিয়া বলিলেন, অধ্যাপকেরা কেমন করিয়া বলে যে, খ্রীষ্ট দায়ূদের সন্তান?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু উপাসনা-ঘরে শিক্ষা দেবার সময় জিজ্ঞাসা করলেন, “ধর্ম-শিক্ষকেরা কেমন করে বলেন মশীহ দায়ূদের বংশধর? দায়ূদ তো পবিত্র আত্মার পরিচালনায় বলেছেন, ‘প্রভু আমার প্রভুকে বললেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডান দিকে বস।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা বায়তুল-মোকাদ্দসে শিক্ষা দেবার সময় জিজ্ঞাসা করলেন, “আলেমেরা কেমন করে বলেন মসীহ্‌ দাউদের বংশধর?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরে উপদেশ দিতে দিতে যীশু বললেন, শাস্ত্রীরা কি করে বলেন যে খ্রীস্ট দাউদের সন্তান?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু মন্দিরে শিক্ষা দেবার সময় বললেন, “ব্যবস্থার শিক্ষকরা কেমন করে বলে যে খ্রীষ্ট দায়ূদের পুত্র?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের গৃহে শিক্ষা দেবার দিনে যীশু উত্তর করে বললেন, ব্যবস্থার শিক্ষকরা কিভাবে বলে যে, খ্রীষ্ট দায়ূদের সন্তান?