Mark 12:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তিনি তাদের কাছে আর এক জন গোলামকে পাঠালেন; তারা তার মাথায় আঘাত করলো ও অপমান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি অন্য এক দাসকে তাদের কাছে পাঠালেন; তারা সেই দাসের মাথায় আঘাত করল ও তার সঙ্গে নির্লজ্জ আচরণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তিনি তাহাদের নিকটে আর এক দাসকে পাঠাইলেন; তাহারা তাহার মাথা ভাঙ্গিয়া দিল ও অপমান করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি আর একজন চাকরকে তাদের কাছে পাঠালেন, তারা তার মাথায় আঘাত করল,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার মালিক তাদের কাছে আর এক সেবককে পাঠালেন; তারা তার মাথা ফাটিয়ে দিল ও অপমান করলো ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তিনি তাহাদের নিকটে আর এক দাসকে পাঠাইলেন; তাহারা তাহার মাথা ভাঙ্গিয়া দিল ও অপমান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মালিক আর একজন দাসকে তাদের কাছে পাঠালেন। চাষীরা তার মাথায় আঘাত করল এবং তার সংগে খুব খারাপ ব্যবহার করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মালিক আর একজন গোলামকে তাদের কাছে পাঠালেন। চাষীরা তার মাথায় আঘাত করল এবং তার সংগে খুব খারাপ ব্যবহার করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আবার তাদের কাছে অন্য একটি ভৃত্যকে পাঠালেন। একেও তারা খুব অপমান করল, মেরে মাথা ভেঙ্গে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি আর একজন চাকরকে তাদের কাছে পাঠালেন, তারা তার মাথায় আঘাত করল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার মালিক তাদের কাছে আর এক দাসকে পাঠালেন; তারা তার মাথা ফাটিয়ে দিল ও অপমান করলো।