Mark 13:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঈসা বায়তুল-মোকাদ্দস থেকে বাইরে যাবার সময়ে তাঁর সাহাবীদের মধ্যে এক জন তাঁকে বললেন, হুজুর, দেখুন, কেমন পাথর ও কত বড় দালান!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যখন মন্দির ছেড়ে যাচ্ছেন, তাঁর শিষ্যদের মধ্যে একজন তাঁকে বললেন, “গুরুমহাশয়, দেখুন! পাথরগুলি কেমন বিশাল! কেমন অপরূপ সব ভবন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ধর্ম্মধাম হইতে বাহিরে যাইবার সময়ে তাঁহার শিষ্যগণের মধ্যে এক জন তাঁহাকে কহিলেন, হে গুরু, দেখুন, কেমন পাথর ও কেমন গাঁথনি!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু যখন মন্দির ছেড়ে যাচ্ছেন, সেই সময় শিষ্যদের মধ্যে একজন তাঁকে বললেন, ‘হে গুরু, দেখুন কত চমত্‌কার বিশাল বিশাল পাথর ও কত সুন্দর দালান৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু উপাসনা-ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তাঁর হয়ে একজন শিষ্য তাঁকে বলল, হে গুরু, দেখুন কী সুন্দর সুন্দর পাথর ও কী সুন্দর বাড়ি!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ধর্মধাম হইতে বাহিরে যাইবার সময়ে তাঁহার শিষ্যগণের মধ্যে একজন তাঁহাকে কহিলেন, হে গুরু, দেখুন, কেমন পাথর ও কেমন গাঁথনি!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু উপাসনা-ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তাঁর একজন শিষ্য তাঁকে বললেন, “গুরু, দেখুন, কত বড় বড় পাথর, আর কি সুন্দর সুন্দর দালান!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা বায়তুল-মোকাদ্দস থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তাঁর একজন সাহাবী তাঁকে বললেন, “হুজুর, দেখুন, কত বড় বড় পাথর, আর কি সুন্দর সুন্দর দালান!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দির থেকে যীশু বাইরে বেরিয়ে এলে তাঁর একজন শিষ্য তাঁকে বললেন, দেখুন গুরুদেব, কি বিরাট এই পাথরগুলি আর কি অপূর্ব এই ইমারত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু যখন মন্দির ছেড়ে যাচ্ছেন, সেই সময় শিষ্যদের মধ্যে একজন তাঁকে বললেন, “হে গুরু, দেখুন কত চমৎ‌‌কার বিশাল বিশাল পাথর ও কত সুন্দর দালান৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু উপাসনা ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তাঁর হয়ে একজন শিষ্য তাঁকে বলল, হে গুরু, দেখুন কি সুন্দর সুন্দর পাথর ও কি সুন্দর বাড়ি!