Mark 13:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যে কেউ ছাদের উপরে থাকে, সে বাড়ি থেকে জিনিসপত্র নেবার জন্য নিচে না নামুক ও তার মধ্যে প্রবেশ না করুক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ছাদের উপরে যে থাকবে, সে যেন কোনো জিনিসপত্র নেওয়ার জন্য নিচে নেমে না আসে, বা ঘরে প্রবেশ না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যে কেহ ছাদের উপরে থাকে, সে গৃহ হইতে জিনিষপত্র লইবার জন্য নীচে না নামুক ও তাহার মধ্যে প্রবেশ না করুক;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এবং কেউ যদি ছাদে থাকে, সে য়েন বাড়ি থেকে কোন কিছু নেবার জন্য নীচে না নামে বা ঘরে না ঢোকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে ছাদের ওপরে থাকবে, সে ঘর থেকে কিছু নেবার জন্য নীচে যেন না নামে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে গৃহ হইতে জিনিসপত্র লইবার জন্য নিচে না নামুক ও তাহার মধ্যে প্রবেশ না করুক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে ছাদের উপরে থাকবে সে কিছু নেবার জন্য নীচে নেমে ঘরে না ঢুকুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ছাদের উপরে থাকবে সে কিছু নেবার জন্য নীচে নেমে ঘরে না ঢুকুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ছাদের উপরে কেউ যদি থাকে সে যেন নিচে না নামে কিম্বা কিছু নেবার জন্য যেন বাড়ির ভিতরে না যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং কেউ যদি ছাদে থাকে, সে যেন বাড়ি থেকে কোন কিছু নেবার জন্য নীচে না নামে বা ঘরে না ঢোকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ ছাদের উপরে থাকে, সে ঘর থেকে জিনিসপত্র নেবার জন্য নীচে না নামুক;