Mark 13:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সময়ে যদি কেউ তোমাদেরকে বলে, দেখ, সেই মসীহ্ এখানে, কিংবা দেখ, ওখানে, তোমরা বিশ্বাস করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় কেউ যদি তোমাদের বলে, ‘দেখো, খ্রীষ্ট এখানে,’ বা ‘দেখো, তিনি ওখানে,’ সেকথা তোমরা বিশ্বাস কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তৎকালে যদি কেহ তোমাদিগকে বলে, দেখ, সেই খ্রীষ্ট এখানে, কিম্বা দেখ, ওখানে, তোমরা বিশ্বাস করিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউ যদি তখন তোমাদের বলে, ‘দেখ, খ্রীষ্ট এখানে বা ওখানে আছেন, তোমরা বিশ্বাস কোরো না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই সময় যদি কেউ তোমাদেরকে বলে, দেখ, সেই খ্রীষ্ট এখানে, কিম্বা দেখ, ওখানে, তোমরা বিশ্বাস কোর না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তৎকালে যদি কেহ তোমাদিগকে বলে, দেখ, সেই খ্রীষ্ট এখানে, কিম্বা দেখ, ওখানে, তোমরা বিশ্বাস করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় যদি কেউ তোমাদের বলে, ‘দেখ, মশীহ এখানে,’ বা ‘দেখ, মশীহ ওখানে,’ তোমরা বিশ্বাস কোরো না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় যদি কেউ তোমাদের বলে, ‘দেখ, মসীহ্ এখানে,’ বা ‘দেখ, মসীহ্ ওখানে,’ তোমরা বিশ্বাস কোরো না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় কেউ যদি বলে, ‘এই দেখ, খ্রীস্ট এখানে’ অথবা ‘ঐ যে ওখানে’ বিশ্বাস করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কেউ যদি তখন তোমাদের বলে, ‘দেখ, খ্রীষ্ট এখানে বা ওখানে আছেন, তোমরা বিশ্বাস কোরো না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিন যদি কেউ তোমাদেরকে বলে, দেখ, সেই খ্রীষ্ট এখানে, কিম্বা দেখ, ওখানে, তোমরা বিশ্বাস কোর না।