Mark 13:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ভণ্ড মসীহ্‌রা ও ভণ্ড নবীরা উঠবে এবং নানা চিহ্ন-কাজ ও অদ্ভুত লক্ষণ দেখাবে, যেন, যদি হতে পারে, তবে মনোনীতদেরকেও ভুলায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ভণ্ড খ্রীষ্টেরা ও ভণ্ড ভাববাদীরা উপস্থিত হয়ে বহু চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, যেন সম্ভব হলে মনোনীতদেরও প্রতারিত করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ভাক্ত খ্রীষ্টেরা ও ভাক্ত ভাববাদীরা উঠিবে, এবং নানা চিহ্ন ও অদ্ভুদ লক্ষণ দেখাইবে, যেন, যদি হইতে পারে, তবে মনোনীতদিগকেও ভুলায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ ভণ্ড খ্রীষ্টেরা এবং ভাববাদীরা উঠবে এবং নানা চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, এমন কি সন্ভব হলে মনোনীত লোকদেরও ভোলাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ নকল খ্রীষ্টেরা ও নকল নবীরা আসবে, এবং অনেক অদ্ভুত কাজ করবে, যেন তারা ঈশ্বরের বাছাই করা লোকদেরকে ও ঠকাতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ভাক্ত খ্রীষ্টেরা ও ভাক্ত ভাববাদীরা উঠিবে, এবং নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইবে, যেন, যদি হইতে পারে, তবে মনোনীতদিগকেও ভুলায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ ভণ্ড মশীহেরা ও ভণ্ড নবীরা আসবে এবং অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করবে, যেন ঈশ্বরের বাছাই করা লোকদের সম্ভব হলে ঠকাতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ ভণ্ড মসীহেরা ও ভণ্ড নবীরা আসবে এবং চিহ্ন ও কুদরতি দেখাবে, যেন আল্লাহ্‌র বাছাই করা বান্দাদের সম্ভব হলে ঠকাতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তখন অনেকে নকল মশীহ ও ভণ্ড নবীর উদ্ভব হবে। তারা চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখিয়ে সম্ভব হলে মনোনীতদেরও বিপথে নিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ভণ্ড খ্রীষ্টেরা এবং ভাববাদীরা উঠবে এবং নানা চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, এমন কি সম্ভব হলে মনোনীত লোকদেরও ভোলাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ভণ্ড খ্রীষ্টেরা ও নকল ভাববাদীরা আসবে এবং অনেক আশ্চর্য্য কাজ করবে, যেন তারা ঈশ্বরের মনোনীত করা লোকদেরকেও ঠকাতে পারে।