Mark 13:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তখন লোকেরা দেখবে, ইবনুল-ইনসান মহাপরাক্রম ও মহিমার সঙ্গে মেঘযোগে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই সময়ে লোকেরা মনুষ্যপুত্রকে মহাপরাক্রমে ও মহিমায় মেঘে করে আসতে দেখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তখন লোকেরা দেখিবে, মনুষ্যপুত্র মহাপরাক্রম ও প্রতাপের সহিত মেঘযোগে আসিতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তখন লোকেরা দেখবে, মানবপুত্র মহামহিমায় ও পরাক্রমের সঙ্গে মেঘরথে আসছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই সময় লোকেরা মানবপুত্রকে মহাশক্তি ও মহামহিমার সঙ্গে মেঘের ভেতর দিয়ে আসতে দেখবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তখন লোকেরা দেখিবে, মনুষ্যপুত্র মহাপরাক্রম ও প্রতাপের সহিত মেঘযোগে আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ে লোকেরা মনুষ্যপুত্রকে মহাশক্তি ও মহিমার সংগে মেঘের মধ্যে পৃথিবীতে আসতে দেখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ে লোকেরা ইব্‌ন্তেআদমকে মহাশক্তি ও মহিমার সংগে মেঘের মধ্যে দুনিয়াতে আসতে দেখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা মানবপুত্রকে মহিমায় ভূষিত হয়ে মহাপরাক্রমে মেঘবাহনে আসতে দেখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন লোকেরা দেখবে, মানবপুত্র মহামহিমায় ও পরাক্রমের সঙ্গে মেঘরথে আসছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন লোকেরা মনুষ্যপুত্রকে মহা শক্তি ও মহা প্রতাপে সঙ্গে মেঘের ভেতর দিয়ে আসতে দেখবে।