Mark 13:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি জৈতুন পর্বতে বায়তুল-মোকাদ্দসের উল্টো দিকে বসলে পর পিতর, ইয়াকুব, ইউহোন্না ও আন্দ্রিয় বিরলে তাঁকে জিজ্ঞাসা করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরের বিপরীত দিকে যীশু যখন জলপাই পর্বতে বসেছিলেন, পিতর, যাকোব, যোহন ও আন্দ্রিয় তাঁকে একান্তে জিজ্ঞাসা করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি জৈতুন পর্ব্বতে ধর্ম্মধামের সম্মুখে বসিলে পিতর, যাকোব, যোহন ও আন্দ্রিয় বিরলে তাঁহাকে জিজ্ঞাসা করিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তিনি মন্দিরের সামনে জৈতুন পর্বতমালায় বসলে, পিতর, যাকোব, য়োহন এবং আন্দরিয় তাঁকে একা পেয়ে জিজ্ঞাসা করলেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যীশু যখন উপাসনা ঘরের সামনে জৈতুন পর্ব্বতে বসেছিলেন তখন পিতর, যাকোব, যোহন ও আন্দ্রিয় তাঁকে গোপনে জিজ্ঞাসা করল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি জৈতুন পর্বতে ধর্মধামের সম্মুখে বসিলে পিতর, যাকোব, যোহন ও আন্দ্রিয় বিরলে তাঁহাকে জিজ্ঞাসা করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যীশু যখন উপাসনা-ঘরের উল্টাদিকে জৈতুন পাহাড়ের উপরে বসে ছিলেন তখন পিতর, যাকোব, যোহন ও আন্দ্রিয় তাঁকে গোপনে জিজ্ঞাসা করলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঈসা যখন বায়তুল-মোকাদ্দসের উল্টাদিকে জৈতুন পাহাড়ের উপরে বসে ছিলেন তখন পিতর, ইয়াকুব, ইউহোন্না ও আন্দ্রিয় তাঁকে গোপনে জিজ্ঞাসা করলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অলিভ পাহাড়ে গিয়ে মন্দিরের দিকে মুখ করে যীশু বসলেন। সেই সময় পিতর, যাকোব, যোহন এবং আন্দ্রিয় তাঁকে গোপনে জিজ্ঞাসা করলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তিনি মন্দিরের সামনে জৈতুন পর্বতমালায় বসলে, পিতর, যাকোব, যোহন এবং আন্দ্রিয় তাঁকে একা পেয়ে জিজ্ঞাসা করলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যীশু যখন উপাসনা ঘরের সামনে জৈতুন পর্বতে বসেছিলেন তখন পিতর, যাকোব, যোহন ও আন্দ্রিয় তাঁকে গোপনে জিজ্ঞাসা করল,