Mark 13:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন ব্যক্তি যেন তার বাড়ি ছেড়ে বিদেশে গিয়ে প্রবাস করছেন; আর তিনি তার গোলামদেরকে ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকের কাজ নির্ধারণ করে দিয়েছেন এবং দারোয়ানকে জেগে থাকতে হুকুম করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ যেন কোনো ব্যক্তি বাড়ি ছেড়ে যাচ্ছেন; তিনি তাঁর বাড়ি ত্যাগ করে তাঁর দাসদের উপরে সমস্ত দায়িত্ব দিলেন। তিনি প্রত্যেককে তার নির্দিষ্ট কাজ দিলেন এবং দ্বাররক্ষীকে সতর্ক পাহারা দিতে বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন ব্যক্তি যেন আপন বাটী ছাড়িয়া বিদেশে গিয়া প্রবাস করিতেছেন; আর তিনি আপন দাসদিগকে ক্ষমতা দিয়াছেন, প্রত্যেকের কার্য্য নিরূপণ করিয়া দিয়াছেন, এবং দ্বারীকে জাগিয়া থাকিতে আদেশ করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই দিনটা এমনভাবেই আসবে য়েমন কোন লোক নিজের বাড়ি ছেড়ে বিদেশে বেড়াতে যায় এবং তার চাকরদের দাযিত্ব দিয়ে প্রত্যেকের কাজ ঠিক করে দেয় আর দ্বাররক্ষককে সজাগ থাকতে বলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একজন লোক যেন নিজের বাড়ি ছেড়ে বিদেশে গিয়ে বাস করছেন; আর তিনি নিজের চাকরদের কাজ বুঝিয়ে দিলেন এবং দারোয়ানকে জেগে থাকতে বললেন, এই ভাবে সেই দিন আসবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন ব্যক্তি যেন আপন গৃহ ছাড়িয়া বিদেশে গিয়া প্রবাস করিতেছেন; আর তিনি আপন দাসদিগকে ক্ষমতা দিয়াছেন, প্রত্যেকের কার্য নিরূপণ করিয়া দিয়াছেন, এবং দ্বারীকে জাগিয়া থাকিতে আদেশ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনটা আসবে এমন একজন লোকের মত করে যিনি বিদেশে যাচ্ছেন। বাড়ী ছেড়ে যাবার আগে তিনি দাসদের হাতে সব দায়িত্ব দিলেন। তিনি প্রত্যেক দাসকে তার কাজ দিলেন এবং দারোয়ানকে জেগে থাকতে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনটা আসবে এমন একজন লোকের মত করে যিনি বিদেশে যাচ্ছেন। বাড়ী ছেড়ে যাবার আগে তিনি গোলামদের হাতে সব দায়িত্ব দিলেন। তিনি প্রত্যেক গোলামকে তার কাজ দিলেন এবং দারোয়ানকে জেগে থাকতে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনে কর, কোন ব্যক্তি বিদেশে যাবার সময় ভৃত্যদের হাতে বাড়ির সমস্ত ভার দিয়ে চলে গেলেন। তাদের প্রত্যেককে কাজের ভার দিলেন, দ্বার রক্ষীকে সজাগ থাকতে বলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই দিনটা এমনভাবেই আসবে যেমন কোন লোক নিজের বাড়ি ছেড়ে বিদেশে বেড়াতে যায় এবং তার চাকরদের দায়িত্ব দিয়ে প্রত্যেকের কাজ ঠিক করে দেয় আর দ্বাররক্ষককে সজাগ থাকতে বলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা ঠিক যেন, একজন লোক নিজের বাড়ি ছেড়ে কোথাও ভ্রমণে গিয়েছেন; আর তিনি নিজের চাকরদের ক্ষমতা বুঝিয়ে দিলেন এবং দারোয়ানকে জেগে থাকতে আদেশ দিলেন, এই ভাবে সেই দিন আসবে।