Mark 13:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তাঁদেরকে বলতে লাগলেন, দেখো কেউ যেন তোমাদেরকে না ভুলায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাঁদের বললেন, “সতর্ক থেকো, কেউ যেন তোমাদের সঙ্গে প্রতারণা না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু তাঁহাদিগকে বলিতে লাগিলেন, দেখিও, কেহ যেন তোমাদিগকে না ভুলায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু তাঁদের বলতে লাগলেন, ‘সতর্ক থেকো, কেউ য়েন তোমাদের না ভোলায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাদের বললো, দেখো কেউ যেন তোমাদের না ঠকায় ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু তাঁহাদিগকে বলিতে লাগিলেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁদের বললেন, “দেখো, কেউ যেন তোমাদের না ঠকায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁদের বললেন, “দেখো, কেউ যেন তোমাদের না ঠকায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীসু তখন তাঁদের বলতে আরম্ভ করলেন, সতর্ক থেকো যেন কেউ তোমাদের প্রতারিত করতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু তাঁদের বলতে লাগলেন, “সতর্ক থেকো, কেউ যেন তোমাদের না ভোলায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু এর উত্তরে তাদের বললেন, “সাবধান হও, কেউ যেন তোমাদের না ঠকায়।”