Mark 14:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুই দিন পরে ঈদুল ফেসাখ ও খামিহীন রুটির ঈদ; এমন সময়ে প্রধান ইমামেরা ও আলেমেরা কিভাবে তাঁকে কৌশলে ধরে হত্যা করতে পারে তারই চেষ্টা করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিস্তারপর্ব ও খামিরবিহীন রুটির পর্ব শুরু হতে আর মাত্র দু-দিন বাকি ছিল। প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদরা সুকৌশলে যীশুকে গ্রেপ্তার ও হত্যা করার জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুই দিন পরে নিস্তারপর্ব্ব ও তাড়ীশূন্য রুটীর পর্ব্ব; এমন সময়ে প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা, কিরূপে তাঁহাকে কৌশলে ধরিয়া বধ করিতে পারে, তাহারই চেষ্টা করিতেছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দুদিন পরে নিস্তারপর্ব এবং খামিরবিহীন রুটির উত্সব পর্ব৷ প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা সেই সময়ে তাঁকে কেমন করে ছলে বলে গ্রেপ্তার করে মেরে ফেলতে পারে তারই চেষ্টা করছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
উদ্ধারপর্ব ও তাড়ীশুন্য রুটির পর্বের মাত্র দুইদিন বাকী; এমন সময় প্রধান যাজকরা ও ব্যবস্থা শিক্ষকেরা গোপনে যীশুকে মেরে ফেলার চেষ্টা করছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুই দিন পরে নিস্তারপর্ব ও তাড়ীশুন্য রুটির পর্ব; এমন সময়ে প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা, কিরূপে তাঁহাকে কৌশলে ধরিয়া বধ করিতে পারে, তাহারই চেষ্টা করিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উদ্ধার-পর্ব ও খামিহীন রুটির পর্বের তখন মাত্র আর দু’দিন বাকী। প্রধান পুরোহিতেরা ও ধর্ম-শিক্ষকেরা গোপনে যীশুকে ধরে মেরে ফেলবার উপায় খুঁজছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উদ্ধার-ঈদ ও খামিহীন রুটির ঈদের তখন মাত্র আর দু’দিন বাকী। প্রধান ইমামেরা ও আলেমেরা গোপনে ঈসাকে ধরে হত্যা করবার উপায় খুঁজছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারণোৎসব ও খামিরবিহীন রুটির পর্বের আর দুদিন বাকী। পুরোহিতদের নেতৃবৃন্দ আর শাস্ত্রীরা যীশুকে কৌশলে গ্রেপ্তার করে হত্যা করার উপায় খুঁজছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুদিন পরে নিস্তারপর্ব এবং খামিরবিহীন রুটির উৎসব পর্ব৷ প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা সেই সময়ে তাঁকে কেমন করে ছলে বলে গ্রেপ্তার করে মেরে ফেলতে পারে তারই চেষ্টা করছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উদ্ধারপর্ব ও তাড়ীশূন্য রুটি র পর্বের মাত্র দুই দিন বাকি; তখন প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকেরা গোপনে যীশুকে মেরে ফেলার চেষ্টা করছিলেন।