Mark 14:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঈষ্কোরিয়োতীয় এহুদা, সেই বারো জনের মধ্যে এক জন, প্রধান ইমামদের কাছে গেল, যেন তাদের হাতে ঈসাকে ধরিয়ে দিতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই বারোজনের একজন, যিহূদা ইষ্কারিয়োৎ যীশুকে ধরিয়ে দেওয়ার জন্য প্রধান যাজকদের কাছে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইষ্করিয়োতীয় যিহূদা, সেই বারো জনের মধ্যে এক জন, প্রধান যাজকদের নিকটে গেল, যেন তাহাদের হস্তে যীশুকে সমর্পণ করিতে পারে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই বারোজনের মধ্যে একজন যিহূদা ঈষ্করিযোতীয় প্রধান যাজকদের কাছে যীশুকে ধরিয়ে দেবার মতলবে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এর পরে ইস্করোতীয় যিহূদা নামে, সেই বারো জন শিষ্যের ভেতরে এক জন যীশুকে ধরিয়ে দেবার জন্য, প্রধান যাজকদের কাছে গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঈষ্করিয়োতীয় যিহূদা, সেই বারো জনের মধ্যে একজন, প্রধান যাজকদের নিকটে গেল, যেন তাহাদের হস্তে যীশুকে সমর্পণ করিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যিহূদা ইষ্কারিয়োৎ নামে সেই বারোজন শিষ্যের মধ্যে একজন যীশুকে ধরিয়ে দেবার জন্য প্রধান পুরোহিতদের কাছে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর এহুদা ইষ্কারিয়োৎ নামে সেই বারোজন সাহাবীদের মধ্যে একজন ঈসাকে ধরিয়ে দেবার জন্য প্রধান ইমামদের কাছে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বারোজন শিষ্যের একজন, যিহুদা ইস্কারিয়োথ নেতৃস্থানীয় পুরোহিতদের কাছে চলে গেলেন যীশুকে তাঁদের হাতে ধরিয়ে দেবেন, একথা বলার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই বারোজনের মধ্যে একজন যিহূদা ঈষ্করিয়োতীয় প্রধান যাজকদের কাছে যীশুকে ধরিয়ে দেবার মতলবে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পরে ইস্করোতীয় যিহূদা নামে, সেই বারো জন শিষ্যের ভেতরে একজন যীশুকে ধরিয়ে দেবার জন্য, প্রধান যাজকদের কাছে গেল।