Mark 14:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা শুনে আনন্দিত হল এবং তাকে টাকা দিতে স্বীকার করলো; তখন সে কোন্ সুযোগে তাঁকে ধরিয়ে দেবে, তারই চেষ্টা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা একথা শুনে আনন্দিত হয়ে তাকে টাকা দিতে প্রতিশ্রুতি দিল। তাই সে তাঁকে তাদের হাতে তুলে দেওয়ার সুযোগ খুঁজতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা শুনিয়া আনন্দিত হইল, এবং তাহাকে টাকা দিতে স্বীকার করিল; তখন সে কোন্ সুযোগে তাঁহাকে সমর্পণ করিবে, তাহারই চেষ্টা করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা এই কথা শুনে খুব খুশী হলো এবং তাকে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিল৷ তখন সে যীশুকে ধরিয়ে দেবার জন্য সুয়োগ খুঁজতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা যিহুদার কথা শুনে খুশী হলেন এবং তাকে টাকা দেবেন বলে কথা দিলেন; তখন সে যীশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগে খুঁজতে লাগলো ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা শুনিয়া আনন্দিত হইল, এবং তাহাকে টাকা দিতে স্বীকার করিল; তখন সে কোন্ সুযোগে তাঁহাকে সমর্পণ করিবে, তাহারই চেষ্টা করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতেরা যিহূদার কথা শুনে খুশী হলেন এবং তাকে টাকা দেবেন বলে কথা দিলেন। তখন যিহূদা যীশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগ খুঁজতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামেরা এহুদার কথা শুনে খুশী হলেন এবং তাকে টাকা দেবেন বলে কথা দিলেন। তখন এহুদা ঈসাকে ধরিয়ে দেবার জন্য সুযোগ খুঁজতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা শুনে তাঁরা খুব খুশি হলেন এবং তাঁকে অর্থ দেবার প্রতিশ্রুতি দিলেন। তখন থেকে যিহুদা যীশুকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা এই কথা শুনে খুব খুশী হলো এবং তাকে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিল৷ তখন সে যীশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগ খুঁজতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা যিহূদার কথা শুনে খুশী হলেন এবং তাকে টাকা দেবেন বলে প্রতিজ্ঞা করলেন; তখন সে যীশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগে খুঁজতে লাগলো।