Mark 14:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খামিহীন রুটির ঈদের প্রথম দিন, যেদিন ঈদুল ফেসাখের ভেড়ার বাচ্চা কোরবানী করা হত, সেদিন তাঁর সাহাবীরা তাঁকে বললেন, আমরা কোথায় গিয়ে আপনার জন্য ঈদুল ফেসাখের মেজবানী প্রস্তুত করবো? আপনার ইচ্ছা কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে, যখন নিস্তারপর্বের মেষশাবক বলিদান করার প্রথা ছিল, যীশুর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমরা কোথায় গিয়ে আপনার জন্য নিস্তারপর্বের ভোজ প্রস্তুত করব? আপনার ইচ্ছা কী?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাড়ীশূন্য রুটীর পর্ব্বের প্রথম দিন, যে দিন নিস্তারপর্ব্বের মেষশাবক বলিদান করা হইত, সেই দিন তাঁহার শিষ্যেরা তাঁহাকে বলিলেন, আমরা কোথায় গিয়া আপনার জন্য নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিন, য়েদিন ইহুদীরা মেষ উত্‌সর্গ করত, সেইদিন তাঁর শিষ্যেরা তাঁকে বললেন, ‘আমরা কোথায় গিয়ে আপনার জন্য ভোজ প্রস্তুত করব, আপনার ইচ্ছা কি?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাড়ীশুন্য রুটীর পর্বের প্রথম দিনে, নিস্তারপর্ব্বের ভেড়ার বাচ্চা বলি দেওয়া হতো, সেই দিন তাঁর শিষ্যরা তাঁকে বললেন, আমরা কোথায় গিয়ে আপনার জন্য নিস্তারপর্ব্বের ভোজ তৈরী করব বলুন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাড়ীশুন্য রুটির পর্বের প্রথম দিন, যে দিন নিস্তারপর্বের মেষশাবক বলিদান করা হইত, সেই দিন তাঁহার শিষ্যেরা তাঁহাকে বলিলেন, আমরা কোথায় গিয়া আপনার জন্য নিস্তারপর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খামিহীন রুটির পর্বের প্রথম দিনে উদ্ধার-পর্বের ভোজের জন্য ভেড়ার বাচ্চা কাটা হত। তাই শিষ্যেরা যীশুকে জিজ্ঞাসা করলেন, “আপনার জন্য উদ্ধার-পর্বের ভোজ কোথায় গিয়ে আমাদের প্রস্তুত করতে বলেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খামিহীন রুটির ঈদের প্রথম দিনে উদ্ধার-ঈদের মেজবানীর জন্য ভেড়ার বাচ্চা জবাই করা হত। তাই সাহাবীরা ঈসাকে জিজ্ঞাসা করলেন, “আপনার জন্য উদ্ধার-ঈদের মেজবানী কোথায় গিয়ে আমাদের প্রস্তুত করতে বলেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে যখন তাঁরা তারণোৎসবের মেষশাবক বলি দিলেন তখন যীশুরর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনার জন্য তারণোৎসবের ভোজ আমরা কোথায় তৈরী করব? আপনি আমাদের কোথায় যেতে বলেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিন, যে দিন ইহুদীরা মেষ উৎসর্গ করত, সেই দিন তাঁর শিষ্যেরা তাঁকে বললেন, “আমরা কোথায় গিয়ে আপনার জন্য ভোজ প্রস্তুত করব, আপনার ইচ্ছা কি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাড়ীশূন্য রুটি র পর্বের প্রথম দিনের, নিস্তারপর্ব্বের ভেড়ার বাচ্চা বলি দেওয়া হতো, সেই দিন তাঁর শিষ্যরা তাঁকে বললেন, “আপনার জন্য আমরা কোথায় নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করব? আপনার ইচ্ছা কি?”