Mark 14:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদেরকে সত্যি বলছি, যেদিন আমি আল্লাহ্‌র রাজ্যে নতুন ভাবে তা পান না করি, সেদিন পর্যন্ত আমি আঙ্গুর ফলের রস আর কখনও পান করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের সত্যি বলছি, ঈশ্বরের রাজ্যে আমি নতুন করে পান না করা পর্যন্ত দ্রাক্ষারস আর কখনও পান করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে দিন আমি ঈশ্বরের রাজ্যে ইহা নূতন পান করিব, সেই দিন পর্য্যন্ত আমি দ্রাক্ষাফলের রস আর কখনও পান করিব না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের সত্যি বলছি, আমি আর দ্রাক্ষারস পান করব না, যতদিন পর্যন্ত না আমি ঈশ্বরের রাজ্যে সেই দিনে নতুন দ্রাক্ষারস পান না করি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের সত্য কথা বলছি, যে দিন আমি ঈশ্বরের রাজ্যে এটা নতুন ভাবে পান করব, সেই দিন থেকে আমি আঙুর ফলের রস আর কখনও পান করব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে দিন আমি ঈশ্বরের রাজ্যে ইহা নূতন ভাবে পান করিব, সেই দিন পর্যন্ত আমি দ্রাক্ষাফলের রস আর কখনও পান করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের সত্যি বলছি, যতদিন আমি ঈশ্বরের রাজ্যে আংগুর ফলের রস আবার নতুন ভাবে না খাই ততদিন পর্যন্ত আর আমি তা খাব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের সত্যি বলছি, যতদিন আমি আল্লাহ্‌র রাজ্যে আংগুর ফলের রস আবার নতুন ভাবে না খাই ততদিন পর্যন্ত আর আমি তা খাব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্যিই আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্যে নতুন করে পান করার আগে আর কোন দিন আমি দ্রাক্ষারস পান করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের সত্যি বলছি, আমি আর দ্রাক্ষারস পান করব না, যতদিন পর্যন্ত না আমি ঈশ্বরের রাজ্যে সেই দিনে নতুন দ্রাক্ষারস পান না করি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের সত্য বলছি, “যত দিন না আমি আমার পিতার রাজ্যে প্রবেশ করি ও তোমাদের সাথে নতুন আঙুরের রস পান না করি। সেই দিন পর্যন্ত আমি আঙুর ফলের রস আর কখনও পান করব না।”