Mark 14:33 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি পিতর, ইয়াকুব ও ইউহোন্নাকে সঙ্গে নিয়ে গেলেন এবং মনে অত্যন্ত যন্ত্রণা পেতে ও উদ্বিগ্ন হতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি পিতর, যাকোব ও যোহনকে তাঁর সঙ্গে নিলেন এবং গভীর মর্মবেদনাগ্রস্ত ও উৎকণ্ঠিত হয়ে উঠলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে লইয়া গেলেন, এবং অত্যন্ত বিস্ময়াপন্ন ও উৎকণ্ঠিত হইতে লাগিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তিনি পিতর, যাকোব এবং য়োহনকে সঙ্গে নিয়ে গেলেন, সেসময় ব্যথায় তাঁর আত্মা ব্যাকুল হয়ে উঠল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে নিয়ে গেলেন এবং খুব দুঃখী হলেন ও ভয় পেতে লাগলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে লইয়া গেলেন, এবং অত্যন্ত বিস্ময়াপন্ন ও উৎকন্ঠিত হইতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে তিনি পিতর, যাকোব ও যোহনকে নিজের সংগে নিলেন এবং মনে খুব ব্যথা ও কষ্ট পেতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে তিনি পিতর, ইয়াকুব ও ইউহোন্নাকে নিজের সংগে নিলেন এবং মনে খুব ব্যথা ও কষ্ট পেতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর, যাকোব আর যোহনকে যীসু সঙ্গে নিয়ে গেলেন। তিনি দুঃখে অভিভূত ও বিচলিত হয়ে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তিনি পিতর, যাকোব এবং যোহনকে সঙ্গে নিয়ে গেলেন, সে সময় ব্যথায় তাঁর আত্মা ব্যাকুল হয়ে উঠল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে নিয়ে গেলেন এবং খুব দুঃখী হলেন ও ভয় পেতে লাগলেন।