Mark 14:35 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি কিঞ্চিৎ আগে গিয়ে ভূমিতে উবুড় হয়ে পড়লেন এবং এই মুনাজাত করলেন, যদি হতে পারে, তবে যেন সেই সময় তাঁর কাছ থেকে চলে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরও কিছু দূর এগিয়ে গিয়ে, তিনি মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করলেন, যেন সম্ভব হলে সেই লগ্ন তাঁর কাছ থেকে দূর করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি কিঞ্চিৎ অগ্রে গিয়া ভূমিতে পড়িলেন, এবং এই প্রার্থনা করিলেন, যদি হইতে পারে, তবে যেন সেই সময় তাঁহার নিকট হইতে চলিয়া যায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে কিছুটা এগিয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে তিনিপ্রার্থনা করলেন য়ে যদি সন্ভব হয় তবে এই দুঃখের সময়টা তাঁর কাছ থেকে সরে যাক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিছু দুরে এগিয়ে গিয়ে যীশু মাটিতে পড়ে এই প্রার্থনা করলেন, যদি সম্ভব হয় তবে যেন সেই সময় তাঁর কাছ থেকে চলে যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি কিঞ্চিৎ অগ্রে গিয়া ভূমিতে পড়িলেন, এবং এই প্রার্থনা করিলেন, যদি হইতে পারে, তবে যেন সেই সময় তাঁহার নিকট হইতে চলিয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উবুড় হয়ে পড়ে প্রার্থনা করলেন যেন সম্ভব হলে এই দুঃখের সময়টা তাঁর কাছ থেকে দূর হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উবুড় হয়ে পড়ে মুনাজাত করলেন যেন সম্ভব হলে এই দুঃখের সময়টা তাঁর কাছ থেকে দূর হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর একটু দূরে এগিয়ে গিয়ে যীশু মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন, যদি সম্ভব হয় তাহলে যেন সেই মর্মান্তিক ক্ষণ থেকে তিনি অব্যাহতি পান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে কিছুটা এগিয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে তিনি প্রার্থনা করলেন যে যদি সম্ভব হয় তবে এই দুঃখের সময়টা তাঁর কাছ থেকে সরে যাক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি একটু আগে গিয়ে মাটিতে উপুড় হয়ে এই প্রার্থনা করলেন, যদি সম্ভব হয় তবে যেন সেই দিন তাঁর কাছ থেকে চলে যায়।