Mark 14:37 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, শিমোন, তুমি কি ঘুমিয়ে পড়েছো? এক ঘণ্টাও কি জেগে থাকতে তোমার শক্তি হল না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, “শিমোন, তুমি কি ঘুমিয়ে পড়েছ? তুমি এক ঘণ্টাও জেগে থাকতে পারলে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আসিয়া দেখিলেন, তাঁহারা ঘুমাইয়া পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, শিমোন, তুমি কি ঘুমাইয়া পড়িয়াছ? এক ঘন্টাও কি জাগিয়া থাকিতে তোমার শক্তি হইল না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তিনি এসে দেখলেন তাঁরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, ‘শিমোন তুমি কি ঘুমিয়ে পড়েছ? তুমি একঘন্টাও জেগে থাকতে পারলে না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু ফিরে এসে দেখলেন, শিষ্যরা ঘুমিয়ে পড়েছে, তিনি পিতরকে বললেন, শিমোন তুমি কি ঘুমিয়ে পড়েছ? এক ঘন্টাও কি তুমি জেগে থাকতে পারলে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আসিয়া দেখিলেন, তাঁহারা ঘুমাইয়া পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, শিমোন, তুমি কি ঘুমাইয়া পড়িয়াছ? এক ঘণ্টাও কি জাগিয়া থাকিতে তোমার শক্তি হইল না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে তিনি শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন তাঁরা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, “শিমোন, তুমি ঘুমাচ্ছ? এক ঘণ্টাও কি জেগে থাকতে পার নি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে তিনি সাহাবীদের কাছে ফিরে এসে দেখলেন তঁাঁরা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, “শিমোন, তুমি ঘুমা"ছ? এক ঘণ্টাও কি জেগে থাকতে পার নি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর ফিরে এসে তিনি দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন। তখন পিতরকে তিনি বললেন, শিমোন, তুমি ঘুমাচ্ছ? এক ঘণ্টাও জেগে থাকতে পারলে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তিনি এসে দেখলেন তাঁরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, “শিমোন তুমি কি ঘুমিয়ে পড়েছ? তুমি একঘন্টাও জেগে থাকতে পারলে না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু ফিরে এসে দেখলেন, শিষ্যরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, শিমোন তুমি কি ঘুমিয়ে পড়েছ? এক ঘন্টাও কি তুমি জেগে থাকতে পারলে না?