Mark 14:38 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা জেগে থাক ও মুনাজাত কর যেন পরীক্ষায় না পড়; রূহ্ ইচ্ছুক বটে, কিন্তু দেহ দুর্বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেগে থাকো ও প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো। আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা জাগিয়া থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্ব্বল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা জেগে থাক এবং প্রার্থনা কর, যাতে প্রলুধ্ধ না হও৷ আত্মা ইচ্ছুক কিন্তু শরীর দুর্বল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা জেগে থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; তোমাদের মনে ইচ্ছা আছে, কিন্তু শরীরে বল নেই ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা জাগিয়া থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জেগে থাক ও প্রার্থনা কর যেন পরীক্ষায় না পড়। অন্তরের ইচ্ছা আছে বটে, কিন্তু দেহ দুর্বল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেগে থাক ও মুনাজাত কর যেন পরীক্ষায় না পড়। অন্তরের ইচ্ছা আছে বটে, কিন্তু শরীর দুর্বল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেগে থাক, প্রার্থনা কর যেন প্রলোভনে না পড়। আত্মা আগ্রহী হলেও দেহ দুর্বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা জেগে থাক এবং প্রার্থনা কর, যাতে প্রলুধ্ধ না হও৷ আত্মা ইচ্ছুক কিন্তু শরীর দুর্বল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা জেগে থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল।