Mark 14:61 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি নীরব রইলেন, কোন জবাব দিলেন না। আবার মহা-ইমাম তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই মসীহ্‌, পরমধন্যের পুত্র?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তবুও নীরব রইলেন, কোনও উত্তর দিলেন না। মহাযাজক তাঁকে আবার জিজ্ঞাসা করলেন, “তুমিই কি সেই খ্রীষ্ট, পরমধন্য ঈশ্বরের পুত্র?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন উত্তর দিলেন না। আবার মহাযাজক তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই খ্রীষ্ট, পরমধন্যের পুত্র?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোন উত্তর দিলেন না৷ আবার মহাযাজক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি সেই পরম খ্রীষ্ট পরম ধন্য, ঈশ্বরের পুত্র?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোন উত্তর দিলেন না। আবার মহাযাজক তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি নীরব রহিলেন, কোন উত্তর দিলেন না। আবার মহাযাজক তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই খ্রীষ্ট, পরমধন্যের পুত্র?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু কিন্তু উত্তর না দিয়ে চুপ করেই রইলেন। মহাপুরোহিত আবার তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি পরমধন্য ঈশ্বরের পুত্র মশীহ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা কিন্তু জবাব না দিয়ে চুপ করেই রইলেন। মহা-ইমাম আবার তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি গৌরবময় আল্লাহ্‌র পুত্র মসীহ্‌?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু নীরব, কোন উত্তর দিলেন না। প্রধান পুরোহিত আবার তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমিই কি সেই খ্রীস্ট, পরমধন্য ঈশ্বরের পুত্র?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোন উত্তর দিলেন না৷ আবার মহাযাজক তাঁকে জিজ্ঞেস করলেন, “তুমি কি সেই পরম খ্রীষ্ট পরম ধন্য, ঈশ্বরের পুত্র?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোন উত্তর দিলেন না। আবার মহাযাজক তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই খ্রীষ্ট, সেই মহিমার পুত্র?