Mark 14:62 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা বললেন, আমি সেই; আর তোমরা ইবনুল-ইনসানকে পরাক্রমের ডান পাশে বসে থাকতে ও আসমানের মেঘসহ আসতে দেখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু বললেন, “আমিই তিনি। আর তোমরা মনুষ্যপুত্রকে সেই সর্বশক্তিমান ঈশ্বরের ডানদিকে বসে থাকতে ও স্বর্গের মেঘে করে আসতে দেখবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু কহিলেন, আমি সেই; আর তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে ও আকাশের মেঘসহ আসিতে দেখিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু বললেন, ‘হ্যাঁ, আমিই ঈশ্বরের পুত্র৷ তোমরা একদিন মানবপুত্রকে ঈশ্বরের ডানপাশে বসে থাকতে আকাশের মেঘে আবৃত হয়ে আসতে দেখবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু বললেন, আমি সেই; আর তোমরা মনুষ্যপুত্রকে ঈশ্বরের ডান পাশে বসে থাকতে ও আকাশে মেঘের ভেতর দিয়ে আসতে দেখবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু কহিলেন, আমি সেই; আর তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে ও আকাশের মেঘসহ আসিতে দেখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু বললেন, “আমিই সেই। আপনারা সর্বশক্তিমান ঈশ্বরের ডান দিকে মনুষ্যপুত্রকে বসে থাকতে দেখবেন এবং আকাশে মেঘের সংগে আসতে দেখবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা বললেন, “আমিই সেই। আপনারা সর্বশক্তিমান আল্লাহ্র ডান দিকে ইব্ন্তেআদমকে বসে থাকতে দেখবেন এবং আসমানের মেঘের সংগে আসতে দেখবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, আমিই তিনি। তোমরা দেখবে, মানবপুত্র সর্বশক্তিমানের দক্ষিণে উপবিষ্ট এবং মেঘবাহনে স্বর্গ থেকে নেমে আসছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু বললেন, “হ্যাঁ, আমিই ঈশ্বরের পুত্র৷ তোমরা একদিন মানবপুত্রকে ঈশ্বরের ডানপাশে বসে থাকতে আকাশের মেঘে আবৃত হয়ে আসতে দেখবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু বললেন, “আমি সেই; আর এখন থেকে তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের (সর্বশক্তিমান ঈশ্বরের) ডান পাশে বসে থাকতে এবং আকাশের মেঘরথে আসতে দেখবে।”