Mark 14:64 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তো কুফরী শুনলে; তোমাদের কি বিবেচনা হয়? তারা সকলে তাঁকে দোষী করে বললো এ মৃত্যুর যোগ্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তো ঈশ্বরনিন্দা শুনলে। তোমাদের অভিমত কী?” তারা সবাই যীশুকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য বলে রায় দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ত ঈশ্বর-নিন্দা শুনিলে; তোমাদের কি বিবেচনা হয়? তাহারা সকলে তাঁহাকে দোষী করিয়া বলিল, এ মরিবার যোগ্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা তো ঈশ্বর নিন্দা শুনলে৷ তোমাদের কি মনে হয়?’ তারা সকলে তাঁকে দোষী স্থির করে বলল, ‘এঁর মৃত্যুদণ্ড হওযা উচিত৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা ত ঈশ্বর-নিন্দা শুনলে তোমাদের মতামত কি? তারা সবাই তাঁকে দোষী করে বলল, একে মেরে ফেলা উচিত ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ত ঈশ্বর-নিন্দা শুনিলে; তোমাদের কি বিবেচনা হয়? তাহারা সকলে তাঁহাকে দোষী করিয়া বলিল, এ মরিবার যোগ্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা তো শুনলেনই যে, ও ঈশ্বরকে অপমান করল। আপনারা কি মনে করেন?” তাঁরা সবাই যীশুকে মৃত্যুর শাস্তি পাবার উপযুক্ত বলে স্থির করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা তো শুনলেনই যে, ও কুফরী করল। আপনারা কি মনে করেন?” তাঁরা সবাই ঈসাকে মৃত্যুর শাস্তি পাবার উপযুক্ত বলে স্থির করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তো ঈশ্বরনিন্দা শুনলে! এখন তোমাদের মত কি? সকলেই যীশুকে মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধী বলে সাব্যস্ত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তো ঈশ্বর নিন্দা শুনলে৷ তোমাদের কি মনে হয়?” তারা সকলে তাঁকে দোষী স্থির করে বলল, “এঁর মৃত্যুদণ্ড হওয়া উচিত৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ত ঈশ্বরনিন্দা শুনলে তোমাদের মতামত কি? তারা সবাই তাঁকে দোষী করে বলল, একে মেরে ফেলা উচিত।