Mark 14:67 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে পিতরকে আগুন পোহাতে দেখে তাঁর প্রতি দৃষ্টিপাত করে বললো, তুমিও তো সেই নাসারতীয় ঈসার সঙ্গে ছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতরকে আগুন পোহাতে দেখে সে তাঁকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। সে বলল, “তুমিও ওই নাসরতীয় যীশুর সঙ্গে ছিলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে পিতরকে আগুন পোহাইতে দেখিয়া তাঁহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, তুমিও ত সেই নাসরতীয়ের, সেই যীশুর, সঙ্গে ছিলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে পিতরকে আগুন পোহাতে দেখে তাঁর দিকে তাকিয়ে বলল, ‘তুমিও তো নাসরতীয় যীশুর সঙ্গে ছিলে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে পিতরকে আগুন পোহাতে দেখে তাঁর দিকে তাকিয়ে বললো, তুমিও ত সেই নাসরতীয়ের, সেই যীশুর, সঙ্গে ছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে পিতরকে আগুন পোহাইতে দেখিয়া তাঁহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, তুমিও ত সেই নাসারতীয়ের, সেই যীশুর, সঙ্গে ছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে পিতরকে আগুন পোহাতে দেখল এবং ভাল করে তাঁর দিকে তাকিয়ে দেখে বলল, “আপনিও তো ঐ নাসরতের যীশুর সংগে ছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে পিতরকে আগুন পোহাতে দেখল এবং ভাল করে তাঁর দিকে তাকিয়ে দেখে বলল, “আপনিও তো ঐ নাসরতের ঈসার সংগে ছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতরকে আগুন পোহাতে দেখে তাঁর দিকে চেয়ে বলল, তুমিও তো নাসরতের যীশুর সঙ্গে ছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে পিতরকে আগুন পোহাতে দেখে তাঁর দিকে তাকিয়ে বলল, “তুমিও তো নাসরতীয় যীশুর সঙ্গে ছিলে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে পিতরকে আগুন পোহাতে দেখে তাঁর দিকে তাকিয়ে বলল, তুমিও ত সেই নাসরতীয়ের, সেই যীশুর, সঙ্গে ছিলে।