Mark 14:68 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি অস্বীকার করে বললেন, তুমি যা বলছো, তা আমি জানিও না, বুঝিও না। পরে তিনি বের হয়ে ফটকের কাছে গেলেন, আর মোরগ ডেকে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তিনি সেই কথা অস্বীকার করলেন। তিনি বললেন, “তুমি কী বলছ, তা আমি জানি না, বুঝতেও পারছি না।” এরপর তিনি প্রবেশদ্বারের দিকে চলে গেলেন, আর তক্ষুনি মোরগ ডেকে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি অস্বীকার করিয়া কহিলেন, তুমি যাহা বলিতেছ, তাহা আমি জানিও না, বুঝিও না। পরে তিনি বাহির হইয়া ফটকের নিকটে গেলেন, আর কুকুড়া ডাকিয়া উঠিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু পিতর অস্বীকার করে বললেন, ‘আমি জানি না, আর বুঝতেও পারছি না তুমি কি বলছ?’ এই বলে তিনি বারান্দার দিকে য়েতেই একটা মোরগ ডেকে উঠল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু পিতর স্বীকার না করে বললো, তুমি যা বলছ, আমি তা জানিও না, বুঝিও না। পরে তিনি বেরিয়ে দরজার কাছে গেলেন, আর মোরগ ডেকে উঠলো ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি অস্বীকার করিয়া কহিলেন, তুমি যাহা বলিতেছ, তাহা আমি জানিও না, বুঝিও না। পরে তিনি বাহির হইয়া ফটকের নিকটে গেলেন, আর মোরগ ডাকিয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতর কিন্তু অস্বীকার করে বললেন, “তুমি কি বলছ তা আমি জানিও না, বুঝিও না।” এই বলে পিতর বাইরের দরজার কাছে গেলেন, আর তখনই একটা মোরগ ডেকে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতর কিন্তু অস্বীকার করে বললেন, “তুমি কি বলছ তা আমি জানিও না, বুঝিও না।” এই বলে পিতর বাইরের দরজার কাছে গেলেন, আর তখনই একটা মোরগ ডেকে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি কিন্তু অস্বীকার করলেন, বললেন, তুমি কি বলছ তার কিছু জানি না, বুঝতেও পারছি না। তিনি উঠে চলে গেলেন বাইরে ফটকের দিকে। তখনই মোরগ ডেকে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু পিতর অস্বীকার করে বললেন, “আমি জানি না, আর বুঝতেও পারছি না তুমি কি বলছ?” এই বলে তিনি বারান্দার দিকে যেতেই একটা মোরগ ডেকে উঠল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পিতর স্বীকার না করে বলল, তুমি যা বলছ, আমি তা জানিও না, বুঝিও না। পরে তিনি বেরিয়ে দরজার কাছে গেলেন, আর মোরগ ডেকে উঠল।