Mark 14:71 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি বদদোয়াপূর্বক শপথ করে ও কসম খেয়ে বলতে লাগলেন, তোমরা যে ব্যক্তির কথা বলছো তাকে আমি চিনি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি নিজেকে অভিশাপ দিতে লাগলেন ও তাদের কাছে শপথ করে বললেন, “যাঁর সম্পর্কে আপনারা বলছেন, তাঁকে আমি চিনি না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি অভিশাপপূর্ব্বক শপথ করিয়া বলিতে লাগিলেন, তোমরা যে ব্যক্তির কথা বলিতেছ, তাহাকে আমি চিনি না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি অভিশাপ দিয়ে শপথ করে বলতে লাগলেন, ‘তোমরা য়ে লোকটির কথা বলছ, তাকে আমি চিনি না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পিতর নিজেকে অভিশাপের সঙ্গে এই শপথ নিয়ে বলতে লাগলেন, তোমরা যে লোকের কথা বলছো, তাকে আমি চিনি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি অভিশাপপূর্বক শপথ করিয়া বলিতে লাগিলেন, তোমরা যে ব্যক্তির কথা বলিতেছ, তাহাকে আমি চিনি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতর তখন নিজেকে অভিশাপ দিলেন এবং শপথ করে বললেন, “তোমরা যার সম্বন্ধে বলছ তাকে আমি চিনি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতর তখন নিজেকে বদদোয়া দিলেন এবং কসম খেয়ে বললেন, “তোমরা যার সম্বন্ধে বলছ তাকে আমি চিনি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের অভিশাপ দিয়ে শপথ করে বললেন, যার কথা তোমরা বলছ তাকে আমি চিনি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি অভিশাপ দিয়ে শপথ করে বলতে লাগলেন, “তোমরা যে লোকটির কথা বলছ, তাকে আমি চিনি না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পিতর নিজেকে অভিশাপের সঙ্গে এই শপথ নিয়ে বলতে লাগলেন, তোমরা যে লোকের কথা বলছো, তাকে আমি চিনি না।