Mark 14:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ যা করতে পারতো, তা-ই করলো; আগে এসে আমাকে কবরের জন্য প্রস্তুত করতে আমার দেহে সুগন্ধি তেল ঢেলে দিলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তার সাধ্যমতোই কাজ করেছে। সে আগে থেকেই আমার শরীরে সুগন্ধিদ্রব্য ঢেলে দিয়ে আমার দেহকে সমাধির জন্য প্রস্তুত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ যাহা করিতে পারিত, তাহাই করিল; অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে যা করতে পারত তাই করেছে৷ সে আগে থেকে সমাধির উদ্দেশ্যে আমার গায়ে সুগন্ধি তেল ঢেলে দিয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এ যা পেরেছে তাই করেছে, আমাকে কবরের জন্য প্রস্তূত করতে আগেই আমার দেহের উপর আতর ঢেলে দিয়েছে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এ যাহা করিতে পারিত, তাহাই করিল; অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ও যা পেরেছে তা করেছে। আমাকে কবরের জন্য প্রস্তুত করতে ও আগেই আমার দেহের উপর আতর ঢেলে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ও যা পেরেছে তা করেছে। আমাকে কবরের জন্য প্রস্তুত করতে ও আগেই আমার গায়ের উপর আতর ঢেলে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তার সাধ্যমত করেছে, সে আগে থেকেই সমাধির জন্য আমার দেহকে অভিষিক্ত করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে যা করতে পারত তাই করেছে৷ সে আগে থেকে সমাধির উদ্দেশ্যে আমার গায়ে সুগন্ধি তেল ঢেলে দিয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এ যা পেরেছে তাই করেছে, আমাকে কবরের জন্য প্রস্তুত করতে আগেই আমার দেহের উপর আতর মাখিয়ে দিয়েছে।