Mark 15:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পীলাত আবার জবাবে তাদেরকে বললেন, তবে তোমরা যাকে ইহুদীদের বাদশাহ্‌ বল, তাকে নিয়ে কি করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পীলাত তাদের জিজ্ঞাসা করলেন, “তাহলে, তোমরা যাকে ইহুদিদের রাজা বলো, তাকে নিয়ে আমি কী করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পীলাত আবার উত্তর করিয়া তাহাদিগকে বলিলেন, তবে তোমরা যাহাকে যিহূদীদের রাজা বল, তাহাকে কি করিব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু পীলাত আবার তাদের বললেন, ‘তবে তোমরা যাকে ইহুদীদের রাজা বল তাকে কি করব?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পিলাত উত্তর করে আবার তাদেরকে বললেন, তবে তোমরা যাকে যিহূদীদের রাজা বল, তাকে আমি কি করবো?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পীলাত আবার উত্তর করিয়া তাহাদিগকে বলিলেন, তবে তোমরা যাহাকে যিহূদীদের রাজা বল, তাহাকে কি করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পীলাত আবার লোকদের জিজ্ঞাসা করলেন, “তাহলে তোমরা যাকে যিহূদীদের রাজা বল তাকে নিয়ে আমি কি করব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পীলাত আবার লোকদের জিজ্ঞাসা করলেন, “তাহলে তোমরা যাকে ইহুদীদের বাদশাহ্‌ বল তাকে নিয়ে আমি কি করব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পীলাত আবার তাদের জিজ্ঞাসা করলেন, তাহলে তোমরা কি চাও? তোমরা যাকে ইহুদীদের রাজা বল তাকে নিয়ে আমি কি করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু পীলাত আবার তাদের বললেন, “তবে তোমরা যাকে ইহুদীদের রাজা বল তাকে কি করব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পিলাত উত্তর করে আবার তাদেরকে বললেন, তবে তোমরা যাকে ইহূদিদের রাজা বল, তাকে আমি কি করব?