Mark 15:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর বন্দনা করে বলতে লাগল, ইহুদী-রাজ, আস্‌সালামু আলাইকুম!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁকে অভিবাদন করে বলতে লাগল, “ইহুদি-রাজ, নমস্কার!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার বন্দনা করিয়া বলিতে লাগিল, যিহূদি-রাজ, নমস্কার!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা তাঁকে অভিবাদন জানিয়ে বলতে লাগল, ‘ইহুদীদের রাজা নমস্কার!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা যীশুকে তাচ্ছিল্য করে বলতে লাগল, যিহূদি-রাজ, নমস্কার!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার বন্দনা করিয়া বলিতে লাগিল, যিহূদী-রাজ, নমস্কার!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে তারা যীশুকে বলতে লাগল, “যিহূদী-রাজ, জয় হোক!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে তারা ঈসাকে বলতে লাগল, “ইহুদী-রাজ, মারহাবা!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাঁকে অভিবাদন করে বলল, ইহুদীরাজের জয় হোক!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাঁকে অভিবাদন জানিয়ে বলতে লাগল, “ইহুদীদের রাজা নমস্কার!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যীশুকে তাচ্ছিল্য করে বলতে লাগল, ইহূদি রাজ, নমস্কার!