Mark 15:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পীলাত তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদীদের বাদশাহ্? জবাবে তিনি তাঁকে বললেন, তুমিই বললে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পীলাত জিজ্ঞাসা করলেন, “তুমিই কি ইহুদিদের রাজা?” যীশু উত্তর দিলেন, “হ্যাঁ, ঠিক তাই, যেমন তুমি বললে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পীলাত তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহূদীদের রাজা? তিনি উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, তুমিই বলিলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পীলাত তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি ইহুদীদের রাজা?’ যীশু তাঁকে বললেন, ‘হ্যাঁ, আপনি য়েমন বললেন তেমনই৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পীলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি যিহূদীদের রাজা? তিনি উত্তর কোরে তাঁকে বললেন, “তুমিই বললে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পীলাত তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহূদীদের রাজা? তিনি উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, তুমিই বলিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পীলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি যিহূদীদের রাজা?” যীশু উত্তর দিলেন, “আপনি ঠিক কথাই বলছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পীলাত ঈসাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি ইহুদীদের বাদশাহ্?” ঈসা জবাব দিলেন, “আপনি ঠিক কথাই বলছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পীলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদীদের রাজ্য? তিনি উত্তর দিলেন, সে কথা আপনিই বলছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পীলাত তাঁকে জিজ্ঞেস করলেন, “তুমি কি ইহুদীদের রাজা?” যীশু তাঁকে বললেন, “হ্যাঁ, আপনি যেমন বললেন তেমনই৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পীলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহূদিদের রাজা? যীশু তাঁকে বললেন, “তুমিই বললে।”