Mark 15:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর উপরে এই দোষ-নামা লেখা হল, ‘ইহুদীদের বাদশাহ্’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বিরুদ্ধে এই অভিযোগপত্র টাঙিয়ে দেওয়া হল: ইহুদিদের রাজা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার উপরে দোষ-সূচক এই অধিলিপি লিখিত হইল, ‘যিহূদীদের রাজা’।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা তাঁর ক্রুশের ওপর তাঁর বিরুদ্ধে দোষপত্র লেখা একটা ফলক লাগিয়ে দিয়েছিল৷ তাতে লেখা ছিল, ‘ইহুদীদের রাজা৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ক্রস এর ওপর তাঁর দোষের কথা লেখা একটা ফলক ঝুলিয়ে দিলো আর তাতে লিখে দিলো, ‘যিহূদীদের রাজা’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার উপরে দোষ-সূচক এই অধিলিপি লিখিত হইল, ‘যিহূদীদের রাজা’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুর বিরুদ্ধে দোষ-নামাতে লেখা ছিল, “যিহূদীদের রাজা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসার বিরুদ্ধে দোষ-নামাতে লেখা ছিল, “ইহুদীদের বাদশাহ্।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর বিরুদ্ধে অভিযোগ ফলকে লেখা হল; “ইহুদীদের রাজা।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাঁর ক্রুশের ওপর তাঁর বিরুদ্ধে দোষপত্র লেখা একটা ফলক লাগিয়ে দিয়েছিল৷ তাতে লেখা ছিল, “ইহুদীদের রাজা৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ক্রশ এর ওপর তাঁর দোষের কথা লেখা একটা ফলক ঝুলিয়ে দিলো আর তাতে লিখে দিলো, যীশু ইহূদিদের রাজা।