Mark 15:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা তাঁর সঙ্গে দু’জন দস্যুকে ক্রুশে দিল— এক জনকে তাঁর ডানে ও এক জনকে তাঁর বামে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁর সঙ্গে আরও দুজন দস্যুকে ক্রুশার্পিত করল, একজনকে তাঁর ডানদিকে, অন্যজনকে তাঁর বাঁদিকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা তাঁহার সহিত দুই জন দস্যুকে ক্রুশে দিল, এক জনকে তাঁহার দক্ষিণে, এক জনকে তাঁহার বামে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা তাঁর সাথে আর দুজন দস্য়ুকে ক্রুশে দিল৷ একজনকে তাঁর ডানদিকে এবং অপরজনকে তার বাঁদিকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা তাঁর সঙ্গে দুই জন ডাকাতকে ক্রুশে দিল, এক জনকে তাঁর ডান দিকে, অপর জনকে তাঁর বাম দিকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা তাঁহার সহিত দুই জন দস্যুকে ক্রুশে দিল, একজনকে তাঁহার দক্ষিণে, একজনকে তাঁহার বামে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা দু’জন ডাকাতকেও যীশুর সংগে ক্রুশে দিল, একজনকে ডান দিকে ও অন্যজনকে বাঁ দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা দু’জন ডাকাতকেও ঈসার সংগে ক্রুশে দিল, একজনকে ডান দিকে ও অন্যজনকে বাঁ দিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর সঙ্গে দুজন দস্যুকেও ক্রুশে দেওয়া হল, একজনকে তাঁর ডান দিকে আর একজনকে তাঁর বাঁ দিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাঁর সাথে আর দুজন দস্যুকে ক্রুশে দিল৷ একজনকে তাঁর ডানদিকে এবং অপরজনকে তার বাঁদিকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা তাঁর সঙ্গে দুইজন দস্যুকেও তাঁর সঙ্গে ক্রুশে বিদ্ধ করা হল, এক জন ডান পাশে আর একজন বাঁপাশে।